ওমানে সড়ক দুর্ঘটনা: নিহত ৮ জনে ওমানে সড়ক দুর্ঘটনা: নিহত ৮ জনে
শিরোনাম :
ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩০৬ বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় ব্যবস্থা নেবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪০১, মামলা ৫০ ঢাকায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টির আভাস সরবরাহ সংকটে সবজির বাজারে আগুন সংবিধান সংশোধন চাই, সংস্কার নয়: মির্জা ফখরুল বন্যার্তদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত পাশে থাকবে সরকার: অর্থমন্ত্রী আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান বদিউর, নির্বাহী কমিটির চেয়ারম্যান সেলিম রহমান ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা মসজিদে নামাজে নিষেধাজ্ঞা,পশ্চিমবঙ্গে প্রতিবাদে নামছেন প্রায় ১ কোটি মুসলিম

CPM NETWORK

Cpm Network

ওমানে সড়ক দুর্ঘটনা: নিহত ৮ জনের লাশ এলো শাহ আমানত বিমানবন্দরে

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত ৮ জনে
ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত ৮ জনে

ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত ৮ জনের লাশ এলো শাহ আমানত বিমানবন্দরে গতকাল রাতে এসেছে।

স্বপ্ন অধরাই রয়ে গেল ৮ রেমিট্যান্স যোদ্ধার। গিয়েছিলেন ভাগ্য বদলের আশায়। ফিরতে হলো লাশ হয়ে। গত ৮ অক্টোবর ওমানের সড়ক দুর্ঘটনায় নিহত হন সন্দ্বীপের সাতজনসহ ৮ জন। ১০ দিন পর চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হলো তাদের মরদেহ। শোকে স্তব্ধ গোটা সন্দ্বীপ বাসী।

ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত ৮ জনে

ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত ৮ জনে

৮ ওমান প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের মরদেহ যখন শনিবার (৮ অক্টোবর) রাতে আসে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে, তখন শোকে স্তব্ধ গোটা সন্দ্বীপবাসী। কারন ৮ জনের মধ্যে সাত জনই সন্দ্বীপের। যাদের ৫ জনই সারিকাইত ইউনিয়নে। একজন রাউজান উপজেলার।

পরে একে একে তাদের কফিন তোলা হয় অ্যাম্বুলেন্সে। এ সময় কান্নায় ভারী হয়ে ওঠে আশেপাশে পরিবেশ। হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয়। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৩ লাখ টাকা সহায়তার কথা জানানো হয়।

গত ৮ অক্টোবর বিকেলে ওমানের দুকুমে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৮ জনের মৃত্যু হয়। পুর্ব সন্দ্বীপ হাইস্কুল মাঠে রোববার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ৯ টয় সন্দ্বীপের ৭ জনের নামাজে জানাজা হওয়ার কথা রয়েছে।

এই বিভাগের অন্যান্য সংবাদ

CPM NETWORK

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD