সিনিয়র সচিবসহ নয় সিনিয়র সচিবসহ নয়

CPM NETWORK

Cpm Network

সিনিয়র সচিবসহ নয় সচিবকে বাধ্যতামূলক অবসর

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
সিনিয়র সচিবসহ নয়
সিনিয়র সচিবসহ নয়

সিনিয়র সচিবসহ সাত সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। অবসরে পাঠানো জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) থাকা দুই সিনিয়র সচিব এবং সাত সচিব রয়েছেন।

সোমবার (২০ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আলাদা আলাদা নয়টি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

অবসরে যাওয়া দুই সিনিয়র সচিব হলেন—মো. মনজুর হোসেন ও মো. মশিউর রহমান।

এ ছাড়া অবসরে পাঠানো সাত সচিব হলেন—মো. সামসুল আরেফিন, মো. মিজানুর রহমান, মো. আজিজুর রহমান, মো. নূরুল আলম, ড. ফরিদ উদ্দিন আহমদ, ড. এ কে এম মতিউর রহমান ও শফিউল আজিম।

প্রজ্ঞাপনগুলোতে বলা হয়েছে, তাদের চাকরির সময় ২৫ বছর পূর্ণ হয়েছে এবং সরকার জনস্বার্থে তাদের সরকারি চাকরি থেকে অবসর প্রদান প্রয়োজন বলে বিবেচনা করেছে।

সরকারি চাকরি আইন, ২০১৮–এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে তাঁদের অবসর প্রদান করা হয়েছে। তবে বিধি অনুযায়ী তারা অবসরজনিত সুবিধাগুলো পাবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এই বিভাগের অন্যান্য সংবাদ

CPM NETWORK

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD