পুলিশের ওপর হামলার অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেফতার পুলিশের ওপর হামলার অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেফতার
শিরোনাম :
ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩০৬ বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় ব্যবস্থা নেবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪০১, মামলা ৫০ ঢাকায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টির আভাস সরবরাহ সংকটে সবজির বাজারে আগুন সংবিধান সংশোধন চাই, সংস্কার নয়: মির্জা ফখরুল বন্যার্তদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত পাশে থাকবে সরকার: অর্থমন্ত্রী আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান বদিউর, নির্বাহী কমিটির চেয়ারম্যান সেলিম রহমান ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা মসজিদে নামাজে নিষেধাজ্ঞা,পশ্চিমবঙ্গে প্রতিবাদে নামছেন প্রায় ১ কোটি মুসলিম

CPM NETWORK

Cpm Network

পুলিশের ওপর হামলার অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেফতার

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
shibir 20251023043342

চট্টগ্রামের হাটহাজারী মডেল থানায় ঢুকে পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে হাটহাজারী কলেজ শাখা শিবিরের সাবেক সভাপতি মো. রায়হানকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২২ অক্টোবর) বিকেলে হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভুঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, আটক শিবির নেতা মো. রায়হান হাটহাজারী কলেজ শাখা শিবিরের সাবেক সভাপতি। তিনি হাটহাজারী পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের ফটিকা গ্রামের হাদী চৌধুরী বাড়ির মো. আবুল কালামের ছেলে।

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনজুর কাদের ভূঁইয়া জানান, মঙ্গলবার (২১ অক্টোবর) আলীপুর স্কুলের ছাত্র হত্যার ঘটনায় জড়িত দুইজনের ছবি ও ভিডিও ধারণের সময় পুলিশ বাধা দেয়। এসময় মো. রায়হান পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দিলে তাকে আটক করা হয়।

তিনি বলেন, গত ১৫ অক্টোবর চাকসু নির্বাচনের সময় পুলিশের গাড়িতে ইট নিক্ষেপের ঘটনায় তার নামে মামলা রয়েছে। গতকালকের ঘটনায়ও তার নামে মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

জানতে চাইলে বাংলাদেশ জামায়াতে ইসলামী হাটহাজারী উপজেলা শাখার ভারপ্রাপ্ত আমির অধ্যাপক শোয়াইব চৌধুরী জানান, কোনো এক সময় সে কলেজ শাখা শিবিরের সভাপতি ছিলেন। তবে বর্তমানে তার জামায়াতে কোনো পদ নেই।

এমআর /এএইচ/

এই বিভাগের অন্যান্য সংবাদ

CPM NETWORK

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD