মদিনা সফরে গেলেন পূর্ণিমা মদিনা সফরে গেলেন পূর্ণিমা

CPM NETWORK

Cpm Network

মদিনা সফরে গেলেন পূর্ণিমা

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
purnima 20260102191959

মহানবীর (সা.)-এর দেশ পবিত্র নগরী মদিনায় অবস্থান করছেন ঢালিউড চিত্রনায়িকা পূর্ণিমা। বৃহস্পতিবার (১ জানুয়ারি) তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি শেয়ার করেছেন।

ছবিতে দেখা যায়, কালো বোরখা পরে মদিনার মসজিদের সামনে দাঁড়িয়ে আছেন পূর্ণিমা। ক্যাপশনে তিনি লিখেছেন, আপনার উপর শান্তি ও বরকত বর্ষিত হোক হে আল্লাহর রাসূল।

নায়িকার এই পোস্টের পর ভক্তরা মন্তব্যে তার প্রতি শুভকামনা জানিয়েছেন। অনেক ভক্ত হজ্জ কবুলের দোয়া জানিয়েছেন।

ধারণা করা হচ্ছে, পূর্ণিমা স্বামী আশফাকুর রহমান রবিনের সঙ্গে মদিনা সফরে রয়েছেন। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য ফেসবুকে প্রকাশ করেননি তিনি।

এই বিভাগের অন্যান্য সংবাদ

CPM NETWORK

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD