দাবি পূরণ না হলে মাঠে নামবেন না ক্রিকেটাররা: কোয়াব দাবি পূরণ না হলে মাঠে নামবেন না ক্রিকেটাররা: কোয়াব

CPM NETWORK

Cpm Network

দাবি পূরণ না হলে মাঠে নামবেন না ক্রিকেটাররা: কোয়াব

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
bcb 20260115152713 1024x576 1

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগ দাবিতে সব ধরনের ক্রিকেট কার্যক্রম বয়কটের ঘোষণা দিয়েছেন দেশের ক্রিকেটাররা। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) জানিয়ে দিয়েছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত কোনো ক্রিকেটার মাঠে নামবেন না।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন।

সংবাদ সম্মেলনে মিঠুন বলেন, তারা বাধ্য হয়েই এই অবস্থান নিতে বাধ্য হয়েছেন। খেলাধুলার বিপক্ষে অবস্থান তাদের নয় উল্লেখ করে তিনি বলেন, ক্রিকেটের প্রতি অসম্মান ও বিভিন্ন মহলকে অপমান করা হয়েছে বলেই এই প্রতিবাদ। তার ভাষায়, একটি সীমা অতিক্রম করা হয়েছে এবং সেই সীমা ভাঙার প্রতিবাদ জানাতেই তারা মাঠে না নামার সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি আরও বলেন, ক্রিকেটাররা খেলতে আগ্রহী, তবে সেটি হবে দাবি পূরণের পর। সম্মান ও মর্যাদার প্রশ্নে তারা আর কোনো ছাড় দিতে রাজি নন বলেও জানান কোয়াব সভাপতি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার নুরুল হাসান সোহানও। তিনি বলেন, ক্রিকেটাররা শারীরিক ও মানসিকভাবে খেলার জন্য প্রস্তুত আছেন। তবে দাবি পূরণ না হলে মাঠে নামার প্রশ্নই ওঠে না। খেলাকে কেউ বয়কট করতে চায় না, কিন্তু ন্যায্য দাবি মানা না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি।

এদিকে ক্রিকেটারদের পক্ষ থেকে এখনো বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি বলে জানা গেছে। পরিস্থিতি কোন দিকে গড়ায়, সে দিকে তাকিয়ে রয়েছে দেশের ক্রিকেট অঙ্গন।

এই বিভাগের অন্যান্য সংবাদ

CPM NETWORK

আর্কাইভ

SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD