নেদারল্যান্ডসকে বড় ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ নেদারল্যান্ডসকে বড় ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
শিরোনাম :
ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩০৬ বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় ব্যবস্থা নেবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪০১, মামলা ৫০ ঢাকায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টির আভাস সরবরাহ সংকটে সবজির বাজারে আগুন সংবিধান সংশোধন চাই, সংস্কার নয়: মির্জা ফখরুল বন্যার্তদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত পাশে থাকবে সরকার: অর্থমন্ত্রী আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান বদিউর, নির্বাহী কমিটির চেয়ারম্যান সেলিম রহমান ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা মসজিদে নামাজে নিষেধাজ্ঞা,পশ্চিমবঙ্গে প্রতিবাদে নামছেন প্রায় ১ কোটি মুসলিম

CPM NETWORK

Cpm Network

নেদারল্যান্ডসকে বড় ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
Screenshot 4 1024x553 1

আগামী ১২ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ইংল্যান্ডের মাটিতে বসবে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আসর। আইসিসির এই মেগা টুর্নামেন্টে সরাসরি অংশগ্রহণের সুযোগ হারিয়েছিল বাংলাদেশ। তবে বিশ্বকাপ বাছাইপর্বে তারা অপরাজেয় থেকে যাত্রা শেষ করেছে। শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বাছাইপর্বে চ্যাম্পিয়ন হলো নিগার সুলতানা জ্যোতির দল।

আজ (রোববার) নেপালের মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে আগে ব্যাট করতে নেমে ডাচ মেয়েরা ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১০২ রান তোলে। নিয়ন্ত্রিত বোলিংয়ে ৩ উইকেট নিয়েছেন বাংলাদেশের অভিজ্ঞ স্পিনার নাহিদা আক্তার। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ২০ বল এবং ৭ উইকেট হাতে রেখে টাইগ্রেসরা গন্তব্যে পৌঁছে যায়। হাফসেঞ্চুরি করেছেন অধিনায়ক জ্যোতি।

এর আগে ব্যাটিংয়ের শুরুতেই বিপর্যয়ে পড়ে নেদারল্যান্ডস। তাদের প্রথম চার ব্যাটারের কেউই ৪ রানের বেশি করতে পারেননি। কেবল দুজন ব্যাটার দুই অঙ্কের ঘর ছুঁতে পেরেছেন। পঞ্চম ব্যাটার রবিন রিজকি ৪৫ বলে ৩৯ এবং সাতে নামা সানিয়া খুরানা ৩৭ বলে করেছেন ৪৩ রান। ফলে টেনেটুনে দলীয় একশ পেরোয় ডাচ মেয়েরা। বিপরীতে বাংলাদেশের পক্ষে নাহিদা আক্তার মাত্র ১০ রানের বিনিময়ে ৩ এবং মারুফা আক্তার, স্বর্ণা আক্তার ও রাবেয়া খান একটি করে উইকেট শিকার করেন।

লক্ষ্য তাড়ায় নেমে মাত্র ৪ রানেই আউট হন বাংলাদেশের ওপেনার দিলারা আক্তার। আরেক ওপেনার জুয়াইরিয়া ফেরদৌসও ২ রানের ব্যবধানে আউট। ২৮ বল খেলা শারমিন আক্তার সুপ্তাও খুব একটা স্বস্তিতে ছিলেন না। করেছেন মাত্র ১৩ রান। এরপর ৫৭ রানের জুটিতে জয় নিশ্চিত করেছেন জ্যোতি ও সোবহানা মোস্তারি। জ্যোতি ৪৪ বলে ৭ চারের সাহায্যে ৫০ এবং সোবহানা ২৩ বলে ৩৩ রানে অপরাজিত ছিলেন। এ নিয়ে বাছাইপর্বের সাত ম্যাচেই জয় পেল বাংলাদেশ।

এই বিভাগের অন্যান্য সংবাদ

CPM NETWORK

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD