বইমেলা পেছাচ্ছে না, শুরু ২০ ফেব্রুয়ারি বইমেলা পেছাচ্ছে না, শুরু ২০ ফেব্রুয়ারি

CPM NETWORK

Cpm Network

বইমেলা পেছাচ্ছে না, শুরু ২০ ফেব্রুয়ারি

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
book fair 20251217 185624181 20251217192149

পূর্বনির্ধারিত সময় অনুযায়ী আগামী ২০ ফেব্রুয়ারি থেকেই শুরু হচ্ছে এবারের অমর একুশে বইমেলা। মেলা পেছানোর বিষয়ে আপাতত কোনো সিদ্ধান্ত নেই বলে জানিয়েছে বাংলা একাডেমি।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, পবিত্র রমজান মাসে বইমেলা অনুষ্ঠিত হওয়ায় মেলা প্রাঙ্গণে ইফতার, নামাজ ও তারাবির প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হবে, যাতে দর্শনার্থীরা নির্বিঘ্নে ধর্মীয় অনুশাসন পালন করতে পারেন।

এ সময় প্রকাশকদের পক্ষ থেকে ঈদুল ফিতরের পর বইমেলা আয়োজনের যে দাবি জানানো হয়েছে, তা যৌক্তিক নয় বলেও মত দেয় বাংলা একাডেমি।

সংবাদ সম্মেলনে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম এবং অমর একুশে বইমেলা ২০২৬-এর সদস্যসচিব ড. মো. সেলিম রেজা বইমেলার সার্বিক প্রস্তুতি, সিদ্ধান্ত ও অবস্থান তুলে ধরেন।

[atn_photocard]
এই বিভাগের অন্যান্য সংবাদ

CPM NETWORK

আর্কাইভ

SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD