ভোট কারচুপির কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা ভোট কারচুপির কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

রসাম হাউজ

আচার

ভোট কারচুপির কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
homw 20260208162941

স্বরাষ্ট্র উপদেষ্টা মেজর জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এবার নির্বাচনে যদি দেশের কোথাও কেন্দ্র দখল হয়, কেউ ছাড় পাবে না। মাঠ প্রশাসন দায়িত্ব পালনে দৃশ্যমান থাকবে, ভোট কারচুপির কোনো সুযোগ নেই।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয় হলরুমে আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, সবার সহযোগিতায় এবারের নির্বাচন খুব শান্তিপূর্ণ হবে। নির্বাচনে প্রশাসন ও সরকারি বাহিনী সবাই নিরপেক্ষভাবে কাজ করবে। এতে কোনো সন্দেহ নেই।

আসন্ন নির্বাচন ও গণভোটে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করবে জানিয়ে উপদেষ্টা বলেন, উত্তরের সীমান্ত এলাকাতেও সুষ্ঠু নির্বাচনের জন্য বাড়তি সতর্ক ব্যবস্থা থাকবে।

নির্বাচন উপলক্ষে সরকারের নেওয়া পদক্ষেপগুলো তুলে ধরে তিনি বলেন, কোনো ধরনের সহিংসতা, অনিয়ম বা বিশৃঙ্খলা বরদাশত করা হবে না। পুলিশের জন্য ২৫ হাজার সাতশ বডি ক্যামেরা দেওয়া হয়েছে। আমরা ড্রোন ও সুরক্ষা অ্যাপ ব্যবহার করছি। এরপরও এবার কেউ যদি কোনো রকম কিছু করতে যায় তাকে ছাড় দেওয়া হবে‌ না।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনির সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম। এসময় পুলিশের রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, মহানগর পুলিশ কমিশনার মজিদ আলী, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসানসহ বিভাগের আট জেলার রিটার্নিং কর্মকর্তা, সহকারী কর্মকর্তা, পুলিশ সুপার, ওসিসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের অন্যান্য সংবাদ

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD