মেট্রোরেল আপডেট: উত্তরা থেকে মতিঝিল, স্বাভাবিক চলাচল শুরু মেট্রোরেল আপডেট: উত্তরা থেকে মতিঝিল, স্বাভাবিক চলাচল শুরু

CPM NETWORK

Cpm Network

মেট্রোরেল আপডেট: উত্তরা থেকে মতিঝিল, স্বাভাবিক চলাচল শুরু

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
Metro Raill 2024 2410230928

উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল পরিষেবা স্বাভাবিকভাবে চালু হয়েছে। দীর্ঘ ২২ ঘণ্টা ৩০ মিনিট পর রাজধানীর ফার্মগেট স্টেশন দিয়ে মেট্রোরেল চলাচল শুরু হয়েছে। যাত্রীরা এখন ঝামেলা ছাড়াই দ্রুত ও নিরাপদে তাদের গন্তব্যে পৌঁছাতে পারবেন।

সোমবার (২৭ অক্টোবর) বেলা ১১টা ১৬ মিনিটে উত্তরা ও মতিঝিল থেকে একই সময়ে দুটি ট্রেন ফার্মগেট স্টেশনে আসে।

এর আগে পৌঁনে ১১টায় টিএমটিসিএল তার ভেরিফাইড ফেসবুক পেজে জানায়, আজ (সোমবার) বেলা ১১টা থেকে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল সেবা নিরবচ্ছিন্নভাবে পুনরায় চালু করা হবে। সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।

সরেজমিন দেখা যায়, উত্তরার দিক থেকে আশা প্রথম ট্রেন সিটে তেমন কোনো যাত্রী নেই। তবে মতিঝিলের দিক থেকে আসার ট্রেনটিতে ভরপুর ছিল। নির্দিষ্ট সময়ে দুটি ট্রেনিং স্টেশন ছেড়ে গেছে। তবে ফার্মগেট স্টেশনে খুবই ধীর গতিতে ট্রেন দুটি ঢুকতে এবং বের হতে দেখা গেছে।  সর্বশেষ আপডেট অনুযায়ী ট্রেনগুলো নির্ধারিত সময় অনুযায়ী চলাচল করছে।

এই বিভাগের অন্যান্য সংবাদ

CPM NETWORK

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD