ভোটকেন্দ্রে তোপের মুখে নাসীরুদ্দীন পাটওয়ারী, ‘ভুয়া ভুয়া’ স্লোগান ভোটকেন্দ্রে তোপের মুখে নাসীরুদ্দীন পাটওয়ারী, ‘ভুয়া ভুয়া’ স্লোগান

CPM NETWORK

Cpm Network

ভোটকেন্দ্রে তোপের মুখে নাসীরুদ্দীন পাটওয়ারী, ‘ভুয়া ভুয়া’ স্লোগান

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
1770880995 40f659f88e075e96eb18f7f33adf4979

ঢাকা-৮ আসনের ১১ দলীয় ঐক্যবদ্ধ নির্বাচনী জোটের প্রার্থী নাসীরউদ্দীন পাটওয়ারীকে ভোটকেন্দ্রে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে। এ সময় তাকে ঘিরে ভুয়া ভুয়া স্লোগান দেওয়া হয়।

তার ওপর হামলা হয়েছে বলে অভিযোগ করছেন ১১-দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এ নেতা।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঢাকা-৮ আসনের রেলওয়ে কলোনি উচ্চ বিদ্যালয়কেন্দ্র পরিদর্শনে গিয়ে অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

তাৎক্ষণিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী। বিশৃঙ্খলার মাঝে পড়ে যাওয়া নাসীরুদ্দীন পাটওয়ারীকেও নিরাপদে উদ্ধার করে নেয় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী।
প্রত্যক্ষদর্শীরা জানান, পাটওয়ারী ‘বহিরাগতদের’ নিয়ে কেন্দ্রে প্রবেশ করলে সেখানে বিশৃঙ্খলা তৈরি হয়। একপর্যায়ে একদল ব্যক্তি তাকে ঘিরে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন।

উত্তেজনা বাড়লে তাকে লক্ষ্য করে ধাওয়া দেওয়ারও চেষ্টা হয়।
তবে এরপর ফেসবুকে ভোট ডাকাতি ও হামলার অভিযোগে পোস্ট করেন এনসিপির এ নেতা। তিনি লেখেন, মির্জা আব্বাসের সন্ত্রাসী বাহিনীর মাধ্যমে ভোট ডাকাতি হচ্ছে। আমরা কেন্দ্রে প্রবেশ করার পর বিএনপির নেতাকর্মীরা প্রশাসনের উপস্থিতিতেই আমাদের ওপর হামলা চালায়।

এ সময় তিনি এ ঘটনার নিন্দা জানিয়েছেন। ফেসবুক পোস্টে তিনি আরও লেখেন, অবিলম্বে সুষ্ঠু তদন্ত ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি।

এই বিভাগের অন্যান্য সংবাদ

CPM NETWORK

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD