২৯৭ আসনের ফল ঘোষণা, চট্টগ্রামের ২টির সিদ্ধান্ত পরে ২৯৭ আসনের ফল ঘোষণা, চট্টগ্রামের ২টির সিদ্ধান্ত পরে

CPM NETWORK

Cpm Network

২৯৭ আসনের ফল ঘোষণা, চট্টগ্রামের ২টির সিদ্ধান্ত পরে

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
5ad0d577d78fc0d495fc1df81fb86931

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭টি আসনের আনুষ্ঠানিক ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল আপাতত স্থগিত রাখা হয়েছে। কমিশন জানিয়েছে, প্রয়োজনীয় কার্যক্রম শেষে এ দুই আসনের ফল পরে ঘোষণা করা হবে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয়ে ফল ঘোষণার সমাপনী বক্তব্যে ইসি সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।

ইসি সচিব বলেন, নির্ধারিত বিধি ও প্রক্রিয়া অনুসরণ করে ২৯৭টি আসনের ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। বাকি দুই আসনের বিষয়ে চলমান প্রক্রিয়া শেষ হলে কমিশন সিদ্ধান্ত জানাবে। ঘোষিত ফলাফলের মধ্য দিয়ে আনুষ্ঠানিক ফল প্রকাশ কার্যক্রম সমাপ্ত হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

সমাপনী বক্তব্যে তিনি নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন, গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। তার ভাষ্য অনুযায়ী, সবার সহযোগিতা ও ধৈর্যের মধ্য দিয়ে পুরো নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি শেরপুর-২, চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফল ঘোষণা স্থগিত রেখে পৃথক চিঠি জারি করেছিল ইসি। সেখানে আদালতে মামলা চলমান থাকার বিষয়টি উল্লেখ করা হয়। পরবর্তীতে শেরপুর-২ আসনের ফল ঘোষণা করা হলেও আপাতত এ আসনের গেজেট প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

[atn_photocard]
এই বিভাগের অন্যান্য সংবাদ

CPM NETWORK

আর্কাইভ

SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD