Bangladesh-Pakistan JEC Meeting Bangladesh-Pakistan JEC Meeting

CPM NETWORK

Cpm Network

জেইসি বৈঠকে বাংলাদেশ-পাকিস্তান, আলোচনায় অর্থনীতি ও সহযোগিতা

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
Bangladesh-Pakistan JEC meeting
Bangladesh-Pakistan JEC meeting

দুই দশক পর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে আজ যৌথ অর্থনৈতিক কমিশনের (জেইসি) বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

সোমবার (২৭ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে এই বৈঠক শুরু হয়েছে।

বৈঠকে অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের নেতৃত্বে ১৫ সদস্যের প্রতিনিধি দল এবং পাকিস্তানের জ্বালানি মন্ত্রী আলী পারভেজ মালিকের নেতৃত্বে ১৪ সদস্যের প্রতিনিধি দল অংশ নিয়েছে।

বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ সুরক্ষা, কৃষি, ব্যাংকিং, আর্থিক সেবা, জ্বালানি সহযোগিতা এবং শিক্ষা ও প্রযুক্তি খাতকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। বৈঠক শেষে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরেরও সম্ভাবনা রয়েছে।

এর আগে, সবশেষ ২০০৫ সালে পাকিস্তানের সঙ্গে জেএসই বৈঠকে অংশ নিয়েছিল বাংলাদেশ।

এই বিভাগের অন্যান্য সংবাদ

CPM NETWORK

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD