আমরা মানুষের সেবক, মানুষের জন্য কাজ করতে এখানে এসেছি: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আমরা মানুষের সেবক, মানুষের জন্য কাজ করতে এখানে এসেছি: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
শিরোনাম :
প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, উড়ছে না ফ্লাইট ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, ভর্তি ১,৮৮৬ জন হাম উপসর্গে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১৩১৫ পে-স্কেল নিয়ে নতুন প্রজ্ঞাপন: অর্থ মন্ত্রণালয়ের ৮ নির্দেশনা জাপান সফর শেষে রাতে ফিরছেন প্রধানমন্ত্রী কাজে অগ্রগতি না হলে প্রকল্প পরিচালকদের বিরুদ্ধে ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ প্রতিমন্ত্রীর দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য: স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় নির্বাচনের সমান অগ্রাধিকার পাচ্ছে উপনির্বাচন: সিইসি হানিফের মৃত্যুদণ্ড, খান-আলী-আতার আমৃত্যু কারাদণ্ড

CPM NETWORK

Cpm Network

আমরা মানুষের সেবক, মানুষের জন্য কাজ করতে এখানে এসেছি: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
sharmin putul 20260218131530 1024x576 1

সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেছেন, আমাদের আসলে সবার আগে ইমেজ বিল্ডআপ করতে হবে— যে আমরা মানুষের সেবক, আমরা মানুষের জন্য কাজ করতে এখানে এসেছি।

বুধবার (১৮ জানুয়ারি) সচিবালয়ে সরকার গঠনের পর প্রথম কর্মদিবসে এসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বিগত সময়ের মধ্যে যে অনিয়মগুলো হয়েছে, সেগুলো ক্লিন করে নবউদ্যমে কাজ শুরু করা। স্ট্রাকচারটা হবে এমন যে আসলে আমরা সকলেই মিলে চাই একটি ভবিষ্যতের ভালো একটি বাংলাদেশ গড়তে। যে বাংলাদেশটা হবে আমাদের সকলের জন্য বাংলাদেশ। আমরা আন্তরিকভাবে চেষ্টা করব, দায়িত্ববোধের জায়গাটা আমাদের খুব তীব্র আছে এখন।

তিনি বলেন, আমরা বেশ কিছু এপ্রোপ্রিয়েট প্ল্যানিং নিয়ে আগাচ্ছি এবং চেষ্টা করব আপনাদের সহযোগিতা চাই আমরা সর্বাত্মকভাবে। আপনারা সহযোগিতা করলে আমরা এগিয়ে যেতে পারব। এবং আমাদের আসলে সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের একটা ইমেজ বিল্ডআপ করতে হবে— যে আমরা মানুষের সেবক, আমরা মানুষের জন্য কাজ করতে এখানে এসেছি। এবং আমরাই পারব হচ্ছে দেশে একটি ভবিষ্যতে অত্যন্ত পজিটিভ একটি পরিবর্তন নিয়ে আসতে।

প্রতিমন্ত্রী বলেন, আপনারা দোয়া করবেন, আপনাদের সহযোগিতা প্রয়োজন আমাদের। আর কাজ করি আস্তে আস্তে, যে ল্যাকিংসগুলো আছে, প্রবলেমসগুলো আছে— এগুলো আইডেন্টিফাই করব, ওভারকাম করব ইনশাআল্লাহ। সকলে মিলে একটি ভবিষ্যতে ভালো বাংলাদেশ গড়তে পারব, বাসযোগ্য আমাদের সকলের জন্য, সে দোয়া আপনারা করবেন।

[atn_photocard]
এই বিভাগের অন্যান্য সংবাদ

CPM NETWORK

আর্কাইভ

SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD