The Appellate Division Blocked Rivar's Release The Appellate Division Blocked Rivar's Release

CPM NETWORK

Cpm Network

রিভার মুক্তি ঠেকাল আপিল বিভাগ, বহাল থাকল নিষেধাজ্ঞা

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
The Appellate Division blocked Rivar's release

নিষিদ্ধঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি তামান্না জেসমিন রিভাকে জামিন দেননি আপিল বিভাগ। তার সব নিষেধাজ্ঞা বহাল রাখা হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) সকালে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বেঞ্চ রিভাকে জামিন না দিয়ে তিন মাস পর মামলাটির ফের জামিন শুনানির দিন ঠিক করেন।

এদিন আপিল বিভাগকে রাষ্ট্রপক্ষ জানায়, রিভার মামলার তদন্ত করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ অবস্থায় তাকে জামিন দেওয়া সমীচীন হবে না। পরে শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তিন মাস পর ফের মামলাটির জামিন শুনানির দিন ধার্য করেন। আসামিপক্ষে শুনানিতে ছিলেন রিভার আইনজীবী ব্যারিস্টার মোজাক্কের।

তামান্না জেসমিন রিভা ইডেন কলেজের মার্কেটিং বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বিরুদ্ধে প্রায় এক যুগ ধরে ইডেনের ছাত্রীনিবাসে থেকে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অভিযোগ রয়েছে।

গত বছর কোটা সংস্কার আন্দোলনের সময় ইডেন মহিলা কলেজের ছাত্রীরাও আন্দোলনে যোগ দেন। ওই সময় সাধারণ শিক্ষার্থীদের নির্যাতনের অভিযোগও রয়েছে রিভার বিরুদ্ধে। ওই বছরের ১৫ জুলাইয়ের পর আন্দোলন তীব্র হলে ইডেনের ছাত্রীরাও ছাত্রলীগের নেত্রীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। এরপর থেকে আত্মগোপনে ছিলেন রিভা।

পরবর্তীতে গত বছরের ১৫ ডিসেম্বর রাজধানীর ভাটারা এলাকা থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন ১৬ ডিসেম্বর শাহবাগ থানার হত্যাচেষ্টা মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালত তার দু’দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সমকালের পাতা/কেএ

এই বিভাগের অন্যান্য সংবাদ

CPM NETWORK

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD