আবারও ভূমিকম্পে কেঁপে উঠল দেশ আবারও ভূমিকম্পে কেঁপে উঠল দেশ
শিরোনাম :
বিকেলে বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন করবেন অর্থমন্ত্রী আবারও ভূমিকম্পে কেঁপে উঠল দেশ সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে পেলের পরই মোরা, ভাঙলেন ৯৬ বছরের পুরোনো রেকর্ড সারাদেশে ছড়িয়ে পড়েছে মৌসুমি বায়ু, পাঁচদিন বৃষ্টির আভাস অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: অর্থ আসবে কোথা থেকে, খরচ হবে কোথায়? দোকান ও শপিংমল রাত ৯টা পর্যন্ত খোলা রাখার নতুন ঋণ নির্ভর বাজেট, আর্থিক শৃঙ্খলার জন্য চ্যালেঞ্জ : ড. দেবপ্রিয় ভট্টাচার্য সন্ধ্যায় মিছিল, শুক্রবার আনুষ্ঠানিক বাজেট প্রতিক্রিয়া জানাবে জামায়াত মোবাইল সিমে কর সম্পূর্ণ প্রত্যাহারের প্রস্তাব

রসাম হাউজ

আচার

আবারও ভূমিকম্পে কেঁপে উঠল দেশ

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ১২ জুন, ২০২৬
IMG 20260612 084507

বৃহস্পতিবার (১১ জুন) রাত ৯টা ৪০ মিনিটে ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি) ও মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে। এর উপকেন্দ্র ছিল ভারতের আসাম রাজ্যের সিলচর শহর থেকে ১৯ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে এবং মণিপুরের রাজধানী ইম্ফল থেকে ১০০ কিলোমিটার পশ্চিমে (২৪ দশমিক ৯১৬ উত্তর অক্ষাংশ এবং ৯২ দশমিক ৯৬২ পূর্ব দ্রাঘিমাংশ)।

উৎপত্তিস্থলটি রাজধানী ঢাকা থেকে প্রায় ২৮৭ কিলোমিটার দূরে হলেও ভারতের আসাম ও মণিপুর রাজ্যের সীমান্তবর্তী বাংলাদেশের সিলেট জেলা ও এর আশপাশের উত্তর-পূর্বাঞ্চলীয় বিভিন্ন এলাকায় মৃদু থেকে মাঝারি ধরনের ঝাঁকুনি অনুভূত হয়েছে।

ভূমিকম্পের পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই এ নিয়ে পোস্ট দিয়েছেন।

জানা গেছে, সিলেট, ময়মনসিংহ ও ঢাকার কিছু কিছু জায়গা থেকে ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।

এর আগে গত রবিবার (৭ জুন) রাত ১১টা ৩৭ মিনিটের দিকে রিখটার স্কেলে ৫ দশমিক ৬ মাত্রার ভূকম্পনে কাঁপে সারা দেশ। এর কেন্দ্র স্থল ছিল ভুটানে।

এই বিভাগের অন্যান্য সংবাদ

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD