কারিগরি-প্রযুক্তিগত শিক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার : জাহিদ কারিগরি-প্রযুক্তিগত শিক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার : জাহিদ

CPM NETWORK

Cpm Network

কারিগরি-প্রযুক্তিগত শিক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার : জাহিদ

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
zahid 20261108161801

চতুর্থ শিল্পবিপ্লব ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ মানবসম্পদ তৈরিতে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

রোববার (৮ নভেম্বর) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) ভবনে সংগঠনটির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, চতুর্থ শিল্পবিপ্লব ও কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করছে। বর্তমান প্রযুক্তিনির্ভর বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে দক্ষ জনশক্তির কোনো বিকল্প নেই।

একটি আধুনিক ও সমৃদ্ধ দেশ গড়তে সবার সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, দেশের সব উন্নয়ন ও জাতীয় অগ্রযাত্রার কেন্দ্রে থাকতে হবে বাংলাদেশকে। নিজেদের মধ্যে কোনো ধরনের অনৈক্য বা বিভেদ সৃষ্টি করতে চায় না সরকার। কাউকে বিভেদ তৈরির সুযোগও দেওয়া হবে না। সবাইকে সঙ্গে নিয়ে বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চায় সরকার।

ডিপ্লোমা প্রকৌশলীদের উদ্দেশে মন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ডিপ্লোমা প্রকৌশলীদের পদমর্যাদা উন্নীত করে উপসহকারী প্রকৌশলী হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন। পরবর্তী সময়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তাদের দ্বিতীয় শ্রেণিতে অন্তর্ভুক্ত করেন।

প্রকৌশলীদের জন্য যুগোপযোগী ও মানসম্মত প্রশিক্ষণ নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, কারিগরি প্রশিক্ষণ শুধু ঢাকাকেন্দ্রিক রাখলে চলবে না। দ্রুত বিভাগীয় ও জেলা পর্যায়ে প্রশিক্ষণের সুযোগ ছড়িয়ে দিতে হবে। তৃণমূল পর্যায় পর্যন্ত আধুনিক প্রশিক্ষণের সুযোগ সম্প্রসারণ করা গেলে দক্ষ জনশক্তি গড়ে উঠবে। এর সুফল পাবে প্রতিটি পরিবার ও সমগ্র দেশ।

এ লক্ষ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় নীতিগত ও প্রাতিষ্ঠানিক সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন মন্ত্রী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকৌশলী মো. কবীর হোসেন। শুভেচ্ছা বক্তব্য দেন প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেন। এ সময় আইডিইবির কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতারা, আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তি, সংশ্লিষ্ট প্রকৌশল দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন স্থান থেকে আসা ডিপ্লোমা প্রকৌশলী ও ছাত্রসংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

[atn_photocard]
এই বিভাগের অন্যান্য সংবাদ

CPM NETWORK

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD