ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর
শিরোনাম :
২৫ সেপ্টেম্বর শুরু হামের টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৬ ডাবল-ডেকার স্লিপার হিসেবে রূপান্তর করা ৪১টি বাসের রেজিস্ট্রেশন স্থগিত হরমুজ প্রণালির নাম ‘ট্রাম্প প্রণালি’ করার ঘোষণা দিলেন ট্রাম্প এসবিএসি ব্যাংকের নতুন চেয়ারম্যান মাকছুদুর রহমান সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ৩ দিনে ১,০৪০ কোটি টাকা উত্তোলন ভোলাতে গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী লেখাপড়া ছাড়া গৌরব অর্জন সম্ভব নয়: এলজিআরডি মন্ত্রী দাপ্তরিক যোগাযোগের নথিতে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ লেখা যাবে না

CPM NETWORK

Cpm Network

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
untitled 1789022211

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার তিন সপ্তাহের মাথায় ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ উপ নির্বাচন অনুষ্ঠিত হবে।

এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন ইসি তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তফসিল ঘোষণা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২৭ সেপ্টেম্বর।

মনোনয়নপত্র বাছাই হবে ২৯ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর।

প্রতীক বরাদ্দ ৮ অক্টোবর এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৯ অক্টোবর।

গত ২০ অগাস্ট জাতীয় সংসদে ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির এ প্রার্থী পরদিন শপথ নিলে আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়।

সংবিধানের ৫০ (৪) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতি তাঁহার কার্যভারকালে সংসদ-সদস্য নির্বাচিত হইবার যোগ্য হইবেন না, এবং কোন সংসদ-সদস্য রাষ্ট্রপতি নির্বাচিত হইলে রাষ্ট্রপতিরূপে তাঁহার কার্যভার গ্রহণের দিনে সংসদে তাঁহার আসন শূন্য হইবে।

আর সংবিধানের ১২৩ (৪) অনুচ্ছেদ মোতাবেক সংসদের কোনো সদস্যপদ শূন্য হলে ৯০ দিনের মধ্যে উপ নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে উপ নির্বাচনের তফসিল দিল নির্বাচন কমিশন।

এদিকে আসনটি শূন্য ঘোষণা করার পর গত ৩০ অগাস্ট জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে দেলাওয়ার হোসেনের নাম ঘোষণা করা হয়, যিনি ত্রয়োদশ সংসদ নির্বাচনেও সেখানে লড়েছিলেন।

এ উপ-নির্বাচনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে রাষ্ট্রপতির ছোট ভাই মির্জা ফয়সল আমীন, বড় মেয়ে মির্জা শামারুহর নাম আলোচনায় রয়েছে।

এই বিভাগের অন্যান্য সংবাদ

CPM NETWORK

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD