ঢাকায় এলেন ‘র’ এর প্রধান ঢাকায় এলেন ‘র’ এর প্রধান

CPM NETWORK

Cpm Network

ঢাকায় এলেন ‘র’ এর প্রধান

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ১০ আগস্ট, ২০২৬
1786351486 cdc679bebbe282e170ab6fe0dca8445e

ঢাকায় এসেছেন ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) এর প্রধান পরাগ জৈন। একটি সরকারি সূত্রের বরাতে জানিয়েছে, এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে রবিবার দুপুরে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান পরাগ জৈনের নেতৃত্বে চার সদস্যের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল।

প্রতিনিধি দলের অন্য তিনজন হলেন— অশ্বীন মুকুন্দ কোটনিস, রাহুল নেগি ও শৈবাল রায় চৌধুরী।

বলা হয়েছে, বাংলাদেশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আমন্ত্রণে এই সফরে এসেছেন পরাগ জৈন। তবে ভারতীয় প্রতিনিধি দলের এই সফরের বিষয়ে কোনো দেশই আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি।

পরাগ জৈন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (আরএডব্লিউ বা র) সেক্রেটারির দায়িত্ব পালনের পাশাপাশি স্পেশাল প্রোটেকশন গ্রুপ বা এসপিজির স্পেশাল সেক্রেটারির দায়িত্বে রয়েছেন।

এই সফরে ঢাকার একটি হোটেলে তারা থাকবেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।

বাংলাদেশে আসার আগে চীন সফর করেছেন ‘র’ প্রধান পরাগ জৈন।

এই বিভাগের অন্যান্য সংবাদ

CPM NETWORK

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD