পদত্যাগ করলেন আশিক রুবাইয়াত পদত্যাগ করলেন আশিক রুবাইয়াত

রসাম হাউজ

আচার

পদত্যাগ করলেন আশিক রুবাইয়াত

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ১৭ জুন, ২০২৬
Screenshot 3 8 1024x551 1

সহকারী অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী আশিক রুবাইয়াত।

মঙ্গলবার (১৭ জুন) অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে আইন মন্ত্রণালয়ের (আইন ও বিচার বিভাগের) সচিব বরাবর তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন।

পদত্যাগ পত্রে আশিক রুবাইয়াত বলেন, ‘আমাকে এ পদে কাজ করার সুযোগ দেয়ার জন্য আমি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। কিন্তু ব্যক্তিগত কারণে আমার পক্ষে এ পদে কাজ করা আর সম্ভব হচ্ছে না। এমতাবস্থায় আমি সহকারী অ্যাটর্নি জেনারেলের পদ হতে আজ পদত্যাগ করছি।’

পদত্যাগের বিষয়ে জানতে চাইলে আশিক রুবাইয়াৎ বলেন, এখন পুরোপুরি প্র্যাক্টিসে মনোনিবেশ করতে চাই। ১১ জুন থেকে বিদেশে ছিলাম। সোমবার দেশে এসে পদত্যাগের চিঠি দিয়েছি।

আশিক রুবাইয়াতের পদত্যাগের বিষয়ে জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল বলেন, ‘তিনি নিয়মিত অফিস করেন না। এ বিষয়ে তার কাছে ব্যাখ্যা চাইলে তিনি তার সদুত্তর দিতে পারেননি। এমন প্রেক্ষাপটে তিনি তার পদত্যাগপত্র দিয়েছেন।’

চব্বিশের আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর ২০২৪ সালের ২৮ অগাস্ট থেকে তিনি এ দায়িত্ব পালন করছিলেন।

এই বিভাগের অন্যান্য সংবাদ

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD