পুলিশে একযোগে ২৩ কর্মকর্তার বদলি পুলিশে একযোগে ২৩ কর্মকর্তার বদলি

CPM NETWORK

Cpm Network

পুলিশে একযোগে ২৩ কর্মকর্তার বদলি

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ১২ আগস্ট, ২০২৬
tiadz4rdz4 1786534782

বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত ২৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে একযোগে বদলি ও পদায়ন করা হয়েছে। এর মধ্যে অতিরিক্ত ডিআইজি, ডিআইজি, পুলিশ সুপার ও উপপুলিশ কমিশনার পদমর্যাদার কর্মকর্তারা রয়েছেন।

বুধবার (১২ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত পৃথক চারটি প্রজ্ঞাপনে এসব বদলি ও পদায়নের আদেশ জারি করা হয়।

প্রথম প্রজ্ঞাপনে ৭ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। এর মধ্যে হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি ফরিদা ইয়াসমিন, বিপিএমকে রেঞ্জ ডিআইজির কার্যালয়, বরিশালে সংযুক্ত করা হয়েছে। অতিরিক্ত ডিআইজি মীর মোদ্দাহূছের হোসেনকে বাংলাদেশ পুলিশ একাডেমি (বিপিএ), সারদা, রাজশাহীতে পদায়ন করা হয়েছে। র‍্যাবের অতিরিক্ত ডিআইজি মো. ছালেহ উদ্দিনকে অতিরিক্ত ডিআইজি, হাইওয়ে পুলিশ করা হয়েছে।

এ ছাড়া হাইওয়ে পুলিশের পুলিশ সুপার মো. রেজাউল করিমকে এপিবিএনে, পিবিআইয়ের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান ও এপিবিএনের পুলিশ সুপার দীপক জ্যোতি খীসাকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে। হাইওয়ে পুলিশের পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ শাহিনুর আলম খানকে এসবিতে পদায়ন করা হয়েছে।

দ্বিতীয় প্রজ্ঞাপনে ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)-কে গাজীপুরের পুলিশ সুপার এবং গাজীপুরের পুলিশ সুপার মো. শরিফ উদ্দিনকে হাইওয়ে পুলিশের পুলিশ সুপার করা হয়েছে।

রেঞ্জ ডিআইজির কার্যালয়, সিলেটের পুলিশ সুপার মো. আমিনুল ইসলামকে কুষ্টিয়ার পুলিশ সুপার করা হয়েছে। নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীকেও হাইওয়ে পুলিশে পদায়ন করা হয়েছে। খুলনার পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম, বিপিএম-সেবাকে এপিবিএনে এবং পুলিশ স্টাফ কলেজের পুলিশ সুপার সরকার ওমর ফারুককে খুলনার পুলিশ সুপার করা হয়েছে।

তৃতীয় প্রজ্ঞাপনে ৬ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার (ডিআইজি) মোহাম্মদ আবদুল মাবুদকে ডিআইজি, রংপুর রেঞ্জ এবং ডিআইজি মো. জুলফিকার আলী হায়দারকে ডিআইজি, বরিশাল রেঞ্জ হিসেবে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া মেট্রোরেলের পুলিশ সুপার ডা. কানিজ হোসেন জাহানকে এপিবিএনে বদলি করা হয়েছে। এসবি ও পুলিশ ট্রেনিং সেন্টারের কয়েকজন কর্মকর্তাকেও নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে, চতুর্থ প্রজ্ঞাপনে ৪ কর্মকর্তাকে ডিএমপির উপপুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। তাঁরা হলেন—বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মো. শরফুদ্দীন, এপিবিএনের পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব, সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন এবং সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ।

এই বিভাগের অন্যান্য সংবাদ

CPM NETWORK

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD