বাংলাদেশের উদার আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা জানালেন কমনওয়েলথ মহাসচিব বাংলাদেশের উদার আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা জানালেন কমনওয়েলথ মহাসচিব
শিরোনাম :

CPM NETWORK

Cpm Network

বাংলাদেশের উদার আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা জানালেন কমনওয়েলথ মহাসচিব

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
dr yunus 20251124141949 1024x576 1

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং বাংলাদেশের জনগণের উদার আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সফররত কমনওয়েলথ মহাসচিব শার্লি বচওয়ে।

সোমবার (২৩ নভেম্বর) প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কমনওয়েলথ মহাসচিব।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে শার্লি বচওয়ে বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এবং বাংলাদেশের জনগণের প্রতি তাদের উদার আতিথেয়তার জন্য আমি কৃতজ্ঞ। আমাদের সাক্ষাতের সময় আমরা বাংলাদেশের জাতীয় যাত্রা এবং সকলের জন্য একটি অন্তর্ভুক্তিমূলক, ন্যায়সঙ্গত এবং সমৃদ্ধ ভবিষ্যতের জন্য বাংলাদেশি জনগণের আকাঙ্ক্ষাকে সমর্থন করার জন্য আমাদের নবায়িত অংশীদারিত্ব নিয়ে আলোচনা করেছি।

একইদিন, কমনওয়েলথ মহাসচিব পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

উল্লেখ্য, পাঁচ দিনের সফরে গত সপ্তাহে প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসেন শার্লি বচওয়ে।

এই বিভাগের অন্যান্য সংবাদ

CPM NETWORK

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD