যে কারণে সব শিক্ষাপ্রতিষ্ঠানে আজ ছুটি যে কারণে সব শিক্ষাপ্রতিষ্ঠানে আজ ছুটি

CPM NETWORK

Cpm Network

যে কারণে সব শিক্ষাপ্রতিষ্ঠানে আজ ছুটি

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
8 1790136262

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকবে। ফলে এদিন কোনো ক্লাস বা পরীক্ষা অনুষ্ঠিত হবে না। সংশোধিত বাৎসরিক ছুটির তালিকায় এ তথ্য জানানো হয়েছে।

এর আগে ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি ২৪ সেপ্টেম্বর নির্ধারিত ছিল। তবে চাঁদ দেখার বিষয়টি বিবেচনায় নিয়ে ছুটির তারিখ পরিবর্তন করা হয়। এ বিষয়ে গত রোববার (২০ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়, ইসলামিক ফাউন্ডেশনের সিদ্ধান্ত অনুযায়ী ২০ মে জারি করা ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকা আংশিক সংশোধন করা হয়েছে। সংশোধিত তালিকায় ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি ২৪ সেপ্টেম্বরের পরিবর্তে ২৩ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে।

দিবসটি উপলক্ষে দেশের সরকারি-বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদরাসা এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকবে। তবে বিশ্ববিদ্যালয়ের ছুটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল। কোনো বিশ্ববিদ্যালয় এ উপলক্ষে ছুটি ঘোষণা করলে সাধারণত আগে থেকেই নোটিশের মাধ্যমে জানানো হয়।

ফাতেহা-ই-ইয়াজদাহম বলতে বড়পির হজরত আবদুল কাদির জিলানি (রহ.)-এর ওফাত দিবস বোঝানো হয়। হিজরি ৫৬১ সালের ১১ রবিউস সানি তিনি ইন্তেকাল করেন।

এই বিভাগের অন্যান্য সংবাদ

CPM NETWORK

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD