লেবাননে ইসরায়েলি হামলা, প্রাণ গেল দুই বাংলাদেশির লেবাননে ইসরায়েলি হামলা, প্রাণ গেল দুই বাংলাদেশির

রসাম হাউজ

আচার

লেবাননে ইসরায়েলি হামলা, প্রাণ গেল দুই বাংলাদেশির

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১২ মে, ২০২৬
IMG 20260512 093735

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন দুই বাংলাদেশি প্রবাসী। সোমবার (১১ মে) দুপুরে নাবাতিয়েহ জেলার জিবদিন এলাকায় নিজেদের বাসায় থাকা অবস্থায় প্রাণ হারান তারা। নিহত দুজনই সাতক্ষীরার বাসিন্দা।

নিহতরা হলেন শফিকুল ইসলাম ও নাহিদুল ইসলাম। শফিকুল ইসলামের বাড়ি সাতক্ষীরা সদরের ভালুকা চাঁদপুর এলাকায়। অন্যদিকে নাহিদুল ইসলামের বাড়ি আশাশুনির কাদাকাটি এলাকায়।

লেবাননে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, সোমবার (১১ মে) দুপুর ১২টার দিকে ইসরায়েলি বিমান হামলা হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে মরদেহ নাবাতিয়েহর একটি হাসপাতালে নেওয়া হয়।

দুই প্রবাসীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ দূতাবাস। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছে তারা।

দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, নিহতদের মরদেহ দেশে পাঠানোসহ পরবর্তী প্রয়োজনীয় আনুষ্ঠানিকতার ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই বিভাগের অন্যান্য সংবাদ

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD