সংসদ ও গণভোটকে সামনে রেখে ‘মক ভোটিং’ চলছে ঢাকায় সংসদ ও গণভোটকে সামনে রেখে ‘মক ভোটিং’ চলছে ঢাকায়
শিরোনাম :

CPM NETWORK

Cpm Network

সংসদ ও গণভোটকে সামনে রেখে ‘মক ভোটিং’ চলছে ঢাকায়

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
mock voting 20251129103317 1024x576 1

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ঢাকায় ‘মক ভোটিং’ আয়োজন করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ (শনিবার) সকাল ৮টা থেকে শেরেবাংলা নগর সরকারি উচ্চ বিদ্যালয়ে শুরু হওয়া ভোটের এ মহড়া চলবে দুপুর ১২টা পর্যন্ত। নারী-পুরুষ মিলে ৫১০ জন ভোটার মক ভোটিংয়ে ভোট দিতে পারবেন।

সকাল ৮টায় ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ইসি সচিব আখতার আহমেদ বলেন, যেহেতু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে, তাই পুরো প্রক্রিয়া আরও দক্ষভাবে সম্পন্ন করতে আমরা আগেই অভিজ্ঞতা ঝালাই করে নিতে চাই।

ভেতরে ভোটাররা লাইনে দাঁড়িয়ে রয়েছেন। নারী ও পুরুষ ভোটের জন্য রয়েছে আলাদা ভোট কক্ষ।

ভোট দিয়েছেন এমন একজন বলেন, গণভোট প্রথম দিলাম, ভোটও দিলাম। তবে গণভোটের প্রচার আরও প্রয়োজন।

এই বিভাগের অন্যান্য সংবাদ

CPM NETWORK

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD