৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার ৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার

CPM NETWORK

Cpm Network

৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
finance 20261126103423

২০২৭ সালের জন্য প্রায় ৮ হাজার ১০ কোটি টাকার ডিজেল, হাই সালফার ফার্নেস অয়েল ও অকটেন আমদানির চারটি প্রস্তাবে অনুমোদনের সুপারিশ করেছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বুধবার (২৫ নভেম্বর) অনুষ্ঠিত কমিটির ৫৪তম সভায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবগুলো উপস্থাপন করা হয়। সভায় চারটি প্রস্তাব অনুমোদনের সুপারিশ পেয়েছে। বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয় এক সংবাদ বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে।

সভা সূত্রে জানা যায়, সভায় ২০২৭ সালের জানুয়ারি-জুন সময়ে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র প্রক্রিয়ায় পিজি-০৩/১এইচ২০২৭ প্যাকেজের আওতায় ০.০০৫ শতাংশ সালফারযুক্ত গ্যাস অয়েল বা ডিজেল (±১০ শতাংশ) আমদানিতে ব্যয় হবে প্রায় ৯৬০ কোটি ৪০ লাখ ৯০ হাজার টাকা। এ প্যাকেজে সরবরাহকারী হিসেবে সুপারিশ পেয়েছে ট্রাফিগুরা পিটিই লিমিটেড।

একই প্রতিষ্ঠান থেকে পিজি-০৪/১এইচ২০২৭ প্যাকেজের আওতায় আরও ডিজেল আমদানির প্রস্তাবে অনুমোদনের সুপারিশ করা হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে প্রায় ১ হাজার ৪৪৪ কোটি ৯৭ লাখ ১০ হাজার টাকা।

এ ছাড়া পিজি-০৫/১এইচ২০২৭ প্যাকেজের আওতায় ১৮০ সিএসটি হাই সালফার ফার্নেস অয়েল (±১০ শতাংশ) আমদানিতে ব্যয় হবে প্রায় ৩ হাজার ৪৯৩ কোটি ৬১ লাখ ৪০ হাজার টাকা। এ প্যাকেজেও সরবরাহকারী হিসেবে সুপারিশ পেয়েছে ট্রাফিগুরা পিটিই লিমিটেড।

অন্যদিকে পিজি-০৬/১এইচ২০২৭ প্যাকেজের আওতায় গ্যাসোলিন ৯৫ আনলেডেড বা অকটেন (±১০ শতাংশ) আমদানিতে ব্যয় হবে প্রায় ২ হাজার ১১১ কোটি ১৪ লাখ ২০ হাজার টাকা। এ প্রস্তাবে সুপারিশকৃত দরদাতা ইউনিপেক সিঙ্গাপুর পিটিই লিমিটেড।

সভায় চারটি প্রস্তাবই অনুমোদনের জন্য সুপারিশ করেছে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা।

[atn_photocard]
এই বিভাগের অন্যান্য সংবাদ

CPM NETWORK

আর্কাইভ

SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD