নিজস্ব প্রতিবেদক: কম্পিউটার-সংক্রান্ত কাজের প্রতিশ্রুতি দিয়ে রাফা কনস্ট্রাকশন অ্যান্ড রাফা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস-এর মালিক মাহমুদ সুলতান-এর মাধ্যমে তাদের একটি প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হয়, যেটিকে তারা প্রতারণামূলক প্রতিষ্ঠান বলে দাবি করেছেন। তাদের অভিযোগ, এই নিয়োগের জন্য কারও কাছ থেকে ৩ হাজার ৭০০ মার্কিন ডলার এবং কারও কাছ থেকে ১ হাজার ৫০০ মার্কিন ডলার পর্যন্ত নেওয়া হয়েছে।
চাকরিতে যোগদানের আগে মাহমুদ সুলতান কর্মীদের জানিয়েছিলেন যে, ফার্নিচার কোম্পানি তাদের ভিসা ও ওয়ার্ক পারমিটের সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন করে দেবে। কিন্তু বাস্তবে কর্মীদের জন্য ভিসা ও ওয়ার্ক পারমিটের ব্যবস্থা করা হয়নি।
এছাড়াও, কর্মীদের পাসপোর্ট এবং ওয়ার্ক পারমিট কার্ড রাফা কনস্ট্রাকশনের মালিক মাহমুদ সুলতানের কাছে রেখে দেওয়া হয় বা আটকে রাখা হয়। বহুবার ফেরত চাওয়া সত্ত্বেও তিনি কর্মীদের পাসপোর্ট, ওয়ার্ক পারমিট কার্ড এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কাগজপত্র ফেরত দেন না।
কম্বোডিয়ায় কর্মসংস্থানের উদ্দেশ্যে নিয়োগপ্রাপ্ত কয়েকজন বাংলাদেশি কর্মী অভিযোগ করেছেন, চাকরি দেওয়ার নামে তাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করা হয়েছে। তাদের দাবি, রাফা কনস্ট্রাকশন অ্যান্ড রাফা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস-এর মাধ্যমে নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে এজেন্ট ফি হিসেবে জনপ্রতি প্রায় ৪০০ মার্কিন ডলার নেওয়া হয়। এছাড়া ভিসা ও ওয়ার্ক পারমিট প্রক্রিয়াকরণের জন্য আরও প্রায় ৭৫০ মার্কিন ডলার পরিশোধ করতে হয়েছে।
ভুক্তভোগীদের ভাষ্য, পরবর্তীতে তারা SHANE (CAMBODIA) FURNITURE CO., LTD.-এ কাজে যোগ দেন। তবে চাকরিতে যোগদানের পর ব্যক্তিগত কারণে যারা পদত্যাগ করতে চান, তাদের কাছে ভিসা ও ওয়ার্ক পারমিটের ব্যয় পরিশোধের দাবি করা হয় বলে অভিযোগ করেছেন তারা।
কর্মীদের আরও অভিযোগ, প্রতিষ্ঠানটি তাদের বেতন সরাসরি নিজস্ব ব্যাংক হিসাবে পরিশোধ করত না। বরং কোম্পানি বেতনের অর্থ রাফা কনস্ট্রাকশন অ্যান্ড রাফা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস-এর মালিক মাহমুদ সুলতান-এর ব্যক্তিগত ব্যাংক হিসাবে পাঠাত। পরে সেখান থেকে সংশ্লিষ্ট কর্মীদের মধ্যে বেতন বিতরণ করা হতো বলে তারা দাবি করেন।
ভুক্তভোগীদের দাবি, নিয়োগ প্রক্রিয়ায় অর্থ আদায়, চাকরি ছাড়ার ক্ষেত্রে ভিসা ও ওয়ার্ক পারমিটের ব্যয় বহনের শর্ত এবং বেতন পরিশোধের এই পদ্ধতি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নীতিমালা ও প্রযোজ্য শ্রম আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা তদন্ত করে দেখা এ বিষয়ে রাফা কনস্ট্রাকশন অ্যান্ড রাফা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এবং SHANE (CAMBODIA) FURNITURE CO., LTD.-এর আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগগুলোর স্বাধীনভাবে যাচাইও সম্ভব শ্রম অভিবাসন বিশেষজ্ঞদের মতে, বিদেশে কর্মী নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি। কর্মীদের কাছ থেকে অনিয়মিত অর্থ আদায়, বেতন পরিশোধে অনিয়ম কিংবা পদত্যাগের ক্ষেত্রে অযৌক্তিক আর্থিক শর্ত আরোপের অভিযোগ উঠলে তা দ্রুত তদন্ত করা প্রয়োজন।