২০২৭ সালের সরকারি হজ প্যাকেজ ঘোষণা বিকেলে ২০২৭ সালের সরকারি হজ প্যাকেজ ঘোষণা বিকেলে

CPM NETWORK

Cpm Network

২০২৭ সালের সরকারি হজ প্যাকেজ ঘোষণা বিকেলে

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ১৫ জুলাই, ২০২৬
haj mrlo81rqivecedp 20260715120514

আগামী বছরের অর্থাৎ ২০২৭ সালের সরকারি হজ প্যাকেজ আজ বুধবার (১৫ জুলাই) ঘোষণা করা হবে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বিকেল ৩টায় সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ হজ প্যাকেজ ঘোষণা করবেন।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবুবকর সিদ্দীক এ তথ্য জানান।

এদিকে বেসরকারি ব্যবস্থাপনায় হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) আগামীকাল বৃহস্পতিবার (১৬ জুলাই) ২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা করবে।

হাবের মহাসচিব ফরিদ আহমেদ মঞ্জুর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর নয়াপল্টনের ভিআইপি রোডে অবস্থিত সাত্তারা সেন্টারের ১৫তম তলায় হোটেল ভিক্টোরি ‘সাফা ব্যাংকুয়েট হল’-এ বেলা ১১টায় হজ প্যাকে ঘোষণা উপলক্ষে এক সংবাদ সম্মেলন হবে। এতে বেসরকারি ব্যবস্থাপনায় ২০২৭ সালের হজ প্যাকেজের বিভিন্ন দিক তুলে ধরা হবে।

এই বিভাগের অন্যান্য সংবাদ

CPM NETWORK

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD