টানা বৃষ্টিতে গুলশান লিংক রোডে ধস, চরম ভোগান্তি টানা বৃষ্টিতে গুলশান লিংক রোডে ধস, চরম ভোগান্তি

CPM NETWORK

Cpm Network

টানা বৃষ্টিতে গুলশান লিংক রোডে ধস, চরম ভোগান্তি

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ১৩ জুলাই, ২০২৬
gulshan 20260713 154324809 1024x533 1

রাজধানী ঢাকায় টানা ভারী বৃষ্টিতে ধসে পড়েছে গুলশান-শাহজাদপুর লিংক রোডের একটি অংশ। পানির তীব্র চাপ ও দীর্ঘ সময় জলাবদ্ধতার কারণে সড়কের নিচের মাটি সরে গিয়ে এই ঘটনা ঘটেছে। এতে যান চলাচল চরমভাবে ব্যাহত হচ্ছে ওই সড়কে। দ্রুত সংস্কার না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

সোমবার (১৩ জুলাই) সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ধসে যাওয়া অংশ ঘিরে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ঝুঁকিপূর্ণ অংশ এড়িয়ে ধীরগতিতে চলছে যানবাহন। ফলে, তীব্র যানজটেরও সৃষ্টি হয়েছে সড়কটিতে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করে দ্রুত সংস্কারকাজ শুরু করা হবে। পাশাপাশি জনসাধারণকে বিকল্প সড়ক ব্যবহার এবং ঝুঁকিপূর্ণ অংশে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

গুলশান-শাহজাদপুর লিংক রোডের এই এলাকা ছাড়াও জলাবদ্ধতার কারণে ব্যাপক জনদুর্ভোগের চিত্র লক্ষ্য করা গেছে রাজধানীর বিভিন্ন এলাকায়। অনেক সড়কেই হাঁটুসমান পানি জমে থাকায় যানবাহনের গতি কমে গেছে। দীর্ঘ সময় যানজটে আটকে থাকতে হচ্ছে জনসাধারণকে।
আরও পড়ুন

এদিকে দেশজুড়ে টানা বর্ষণে বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ১৭৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের আমবাগান এলাকায়।

রাজধানী ঢাকাতেও ভারী বৃষ্টি হয়েছে। রোববার (১২ জুলাই) সকাল ৬টা থেকে আজ সকাল ৯টা পর্যন্ত ২৭ ঘণ্টায় মোট ১১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আর সোমবার (১৩ জুলাই) সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত মাত্র তিন ঘণ্টায় ১৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজকের পর থেকে আগামী ১৫ জুলাই পর্যন্ত বৃষ্টিপাতের তীব্রতা ধীরে ধীরে কমতে পারে। তবে, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় ১৬ জুলাই থেকে আবারও বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে।

সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, পুরো জুলাই মাসজুড়েই দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকবে, যদিও সময় ও স্থানভেদে এর পরিমাণ ও তীব্রতায় তারতম্য হতে পারে

এই বিভাগের অন্যান্য সংবাদ

CPM NETWORK

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD