বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যাশা ভারতের বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যাশা ভারতের

CPM NETWORK

Cpm Network

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যাশা ভারতের

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ২৫ জুলাই, ২০২৬
8465454524 20260725110535

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক বেশ কিছুটা স্থবির হয়ে পড়েছে। তবে নির্বাচনের পর পরিস্থিতির কিছুটা পরিবর্তন হতে শুরু করেছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছে ভারত।

শুক্রবার (২৪ জুলাই) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ বিষয়ে প্রশ্ন করা হয়। এ সময় মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ প্রত্যাশার কথা জানান।

ব্রিফিংয়ে জানতে চাওয়া হয়, বাংলাদেশ ভারতে দুজন প্রেস কর্মকর্তা পাঠিয়েছে। অতীতে তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতবিদ্বেষী অবস্থান দেখা গিয়েছে। এ বিষয়ে ভারতের অবস্থান কী?

জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘নতুন কর্মকর্তাদের নিয়োগের বিষয়ে আমাদের জানানো হয়েছে। আমরা আমাদের সম্পর্ককে আরও এগিয়ে নিতে চাই। দুই দেশের সম্পর্ক জোরদারে এখানকার বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে কাজ করার জন্য আমরা উন্মুখ।’

ব্রিফিংয়ে গৌতম লাহিড়ী নামের এক সাংবাদিক প্রশ্ন করেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত শিগগিরই ঢাকা সফরে আসছেন। তিনি কি পররাষ্ট্র মন্ত্রণালয়কে এ বিষয়ে জানিয়েছেন? তার সফরের উদ্দেশ্য কী হবে, সে বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় অবগত রয়েছে কিনা?’

জবাবে রণধীর জয়সওয়াল বলেন, ‘মার্কিন রাষ্ট্রদূতের সফর প্রসঙ্গে আমাদের কাছে কোনো তথ্য নেই।’

এই বিভাগের অন্যান্য সংবাদ

CPM NETWORK

আর্কাইভ

SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD