৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি ৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি

CPM NETWORK

Cpm Network

৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ২৭ জুলাই, ২০২৬
police 20260727 181157193

প্রশিক্ষণ শেষে ৯৩ শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে। সোমবার (২৭ জুলাই) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সই করা এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপাররা বাস্তব প্রশিক্ষণ সন্তোষজনকভাবে শেষ করার পর তাদের বদলিকৃত কর্মস্থলে যোগ দিতে হবে।

বদলিকৃত কর্মকর্তাদের পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), কক্সবাজার জেলা পুলিশ, খুলনা রেঞ্জ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি), চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি), রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি), খুলনা মহানগর পুলিশ (কেএমপি), সিলেট মহানগর পুলিশ (এসএমপি), বরিশাল মহানগর পুলিশ (বিএমপি) এবং শিল্পাঞ্চল পুলিশে পদায়ন করা হয়েছে।

এই বিভাগের অন্যান্য সংবাদ

CPM NETWORK

আর্কাইভ

SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD