বৃহস্পতিবার টানা ২০ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় বৃহস্পতিবার টানা ২০ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সাইবার অপরাধ ঠেকাতে যুগোপযোগী আইন হবে: শামা ওবায়েদ ভার‌তে ব্রিকস স‌ম্মেল‌নে যা‌চ্ছেন না প্রধানমন্ত্রী : হুমায়ুন কবির সরকারি স্বার্থ ও সুষম ভূমি ব্যবহারে গুরুত্ব: ভূমিমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থীকে সমর্থন দেবে বিএনপি: মীর শাহে আলম গণমাধ্যমের কণ্ঠরোধের সুযোগ থাকবে না সাইবার সুরক্ষা আইনে: তথ্যমন্ত্রী ২৫ সেপ্টেম্বর শুরু হামের টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৬ ডাবল-ডেকার স্লিপার হিসেবে রূপান্তর করা ৪১টি বাসের রেজিস্ট্রেশন স্থগিত

CPM NETWORK

Cpm Network

বৃহস্পতিবার টানা ২০ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
images 5

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দেশের বিভিন্ন এলাকায় টানা ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে (পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড) পিজিসিএল।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী বৃহস্পতিবার রাত ৮টা থেকে শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বগুড়া শহর ও আশপাশের এলাকায় সাময়িকভাবে গ্যাস সরবরাহ বন্ধ রাখার কথা জানিয়েছে পশ্চিমাঞ্চল গ্যাস কম্পানি লিমিটেড (পিজিসিএল)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বনানী থেকে তিনমাথা পর্যন্ত গ্যাস পাইপলাইনের জরুরি টাই-ইন ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য ১০ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) রাত ৮টা থেকে ১১ সেপ্টেম্বর (শুক্রবার) সন্ধ্যা ৬টা পর্যন্ত বগুড়া শহর নেটওয়ার্কে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এর ফলে বগুড়া শহর ও এর সংলগ্ন এলাকার আবাসিক, বাণিজ্যিক, শিল্প-কারখানা, ক্যাপটিভ পাওয়ার ও সিএনজি স্টেশনসহ সব শ্রেণির গ্রাহকরা এই সাময়িক সংকটের মুখে পড়বেন।

জরুরি প্রয়োজনে এই সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে পিজিসিএল কর্তৃপক্ষ।

এই বিভাগের অন্যান্য সংবাদ

CPM NETWORK

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD