বাজেটে শিক্ষা খাতের বরাদ্দ পর্যায়ক্রমে বাড়বে: শিক্ষামন্ত্রী বাজেটে শিক্ষা খাতের বরাদ্দ পর্যায়ক্রমে বাড়বে: শিক্ষামন্ত্রী

CPM NETWORK

Cpm Network

বাজেটে শিক্ষা খাতের বরাদ্দ পর্যায়ক্রমে বাড়বে: শিক্ষামন্ত্রী

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
12 1790149017

শিক্ষার্থীদের এগিয়ে নিতে বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ পর্যায়ক্রমে বাড়বে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

আজ (বুধবার, ২৩ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট মিলনায়তনে মার্কেটিং বিভাগ অ্যালামনাই আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে এ কথা বলেছেন।ট্রাভেল গাইড পড়ুন

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা মন্ত্রণালয়কে সর্বাধিক গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী। আগামীর বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের এগিয়ে নিতে বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ পর্যায়ক্রমে বাড়বে।

এসময় মন্ত্রী জানান, দেশের বৃহৎ উদ্যোক্তারা শিক্ষা এবং শিল্পের যৌথ অংশীদারিত্বে মনোযোগী হন না। ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিতে বেসরকারি খাতের বৃহৎ উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে।

শিক্ষকদের রাজনীতিতে অংশগ্রহণ ইস্যুতে মন্ত্রী বলেন, আওয়ামী আমলের মতো ভিসি পদ ছেড়ে রাজনৈতিক সংগঠনের সভাপতি হওয়ার মতো আশা প্রকাশ সংক্রান্ত বিষয় প্রশ্রয় দেবে না বর্তমান সরকার।

আওয়ামী লীগ শাসনামলের স্মৃতি তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, দেশের সবচেয়ে অত্যাচারিত, নিপীড়িত পরিবার হলো শহিদ জিয়ার পরিবার। এদিকে আলোচনা শেষে মার্কেটিং বিভাগের বিভিন্ন ব্যাচের ৯০ জন মেধাবী শিক্ষার্থীকে ২৪ হাজার করে মোট ২১ লাখ ৬০ হাজার টাকা বৃত্তি প্রদান করা হয়।

এই বিভাগের অন্যান্য সংবাদ

CPM NETWORK

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD