প্রধানমন্ত্রীর সফর সময় হলেই হবে : ভারতীয় হাইকমিশনার প্রধানমন্ত্রীর সফর সময় হলেই হবে : ভারতীয় হাইকমিশনার

CPM NETWORK

Cpm Network

প্রধানমন্ত্রীর সফর সময় হলেই হবে : ভারতীয় হাইকমিশনার

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
dinesh 20260929120545

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত নিয়ে কোনো তাড়াহুড়োর দরকার আছে বলে মনে করেন না ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

তিনি বলেছেন, যখন সময় হবে নিশ্চয়ই হবে (সফর)।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর সফর নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

আগামী নভেম্বরে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের সম্ভাব্য তারিখ হয়েছে কিনা জানতে চান এক সাংবাদিক। জবাবে দীনেশ ত্রিবেদী বলেন, প্রধানমন্ত্রীর সফর নিয়ে কিছু বেশি আলোচনা আগে যা হয়েছিল, আবার আমি বলি; আমাদের আমন্ত্রণ দেওয়া আছে। এটা নিয়ে আমার মনে হচ্ছে না এবারে কোনো তাড়াহুড়োর দরকার আছে। যখন সময় হবে নিশ্চয়ই হবে। সবকিছু ইতিবাচক।

এই বিভাগের অন্যান্য সংবাদ

CPM NETWORK

আর্কাইভ

SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD