বাংলাদেশ-ভারত সম্পর্কে কিছু চ্যালেঞ্জ আছে: হুমায়ুন কবির বাংলাদেশ-ভারত সম্পর্কে কিছু চ্যালেঞ্জ আছে: হুমায়ুন কবির

CPM NETWORK

Cpm Network

বাংলাদেশ-ভারত সম্পর্কে কিছু চ্যালেঞ্জ আছে: হুমায়ুন কবির

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
untitled 1790666721

বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কে কিছু চ্যালেঞ্জ রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তবে সংলাপ ও আলোচনার মাধ্যমে এসব চ্যালেঞ্জ অতিক্রম করা সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন হুমায়ুন কবির।

প্রতিমন্ত্রী বলেন, নতুন দায়িত্ব পাওয়ার পর ভারতের হাইকমিশনারের সঙ্গে এটি তার প্রথম সৌজন্য সাক্ষাৎ। বৈঠকে খুব ভালো, আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়েছে।

বাংলাদেশ-ভারত সম্পর্কের বর্তমান পরিস্থিতি নিয়ে হুমায়ুন কবির বলেন, ‘অবশ্যই কিছু চ্যালেঞ্জ আছে। এসব চ্যালেঞ্জ আমরা সংলাপ ও আলোচনার মাধ্যমে অতিক্রম করব। আমরা আশাবাদী, এসব চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারব।’

বৈঠকে প্রধানমন্ত্রী পর্যায়ের সম্ভাব্য ভারত সফর নিয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি। হুমায়ুন কবির বলেন, সফরের জন্য যখন অনুকূল পরিবেশ তৈরি হবে, তখন কোনো এক পর্যায়ে এ সফর হতে পারে। এ বিষয়ে বাংলাদেশ ইতিবাচক।

তিনি বলেন, কিছু চ্যালেঞ্জ রয়েছে এবং আলোচনার মাধ্যমে সেগুলো সমাধানের চেষ্টা চলছে। ভবিষ্যতের সম্ভাবনা নিয়ে বাংলাদেশের ইতিবাচক দৃষ্টিভঙ্গি রয়েছে।

প্রধানমন্ত্রীর ভারত সফরের সময় বা তারিখ নিয়ে আলোচনা হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, পারস্পরিকভাবে অনুকূল একটি জায়গায় পৌঁছানোর পরই সফরের সময় ও তারিখ নিয়ে আলোচনা হবে।

নভেম্বরে সফর হতে পারে—এমন গুঞ্জনের বিষয়ে জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, ‘আলোচনা চলছে। গুঞ্জন নিয়ে আমি কথা বলি না, আমি বাস্তবতা নিয়ে কথা বলি।’

তিনি আরও বলেন, ‘বাস্তবতা হচ্ছে, আজ আমাদের খুব ভালো বৈঠক হয়েছে। আমি খুবই আশাবাদী যে খুব শিগগিরই ইতিবাচক ফলাফল আসতে পারে।’

এই বিভাগের অন্যান্য সংবাদ

CPM NETWORK

আর্কাইভ

SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD