বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর
শিরোনাম :
ঢাবিকে বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের কাতারে নিতে রাষ্ট্রপতির আহ্বান ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর ছবি হোয়াইট হাউস থেকেই: প্রধানমন্ত্রীর উপদেষ্টা প্রজাতন্ত্রের কর্মকর্তাদের জবাবদিহিতার আওতায় আনতে হবে: ডেপুটি স্পিকার বাংলাদেশ ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে: ইইউ রাষ্ট্রদূত সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩ : রোড সেফটি বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর ব্যাংকিং অ্যাপ ব্যবহারকারী বেড়েছে ১ কোটি ৩৮ লাখ বাংলাদেশ পর্যটন পুরস্কার পেলো ১৬ ব্যক্তি-প্রতিষ্ঠান ভারত-পাকিস্তানের চেয়ে বাংলাদেশিদের আয়ু বেশি বে অব বেঙ্গল কনভারসেশনের দ্বিতীয় দিনের সংলাপ শুরু

CPM NETWORK

Cpm Network

বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
Orthosongbad News Photo Size 20261004 135027 0000.jpg

ঢাকা মহানগরের যানজট নিরসনে অভ্যন্তরীণ বৃত্তাকার সড়ক বা ইনার সার্কুলার রিং রোড নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (৪ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশ দেন। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী।

সভায় প্রধানমন্ত্রী সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগকে সমন্বিতভাবে প্রকল্পের বিদ্যমান পরিকল্পনা পর্যালোচনা করে নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ দেন।

প্রকল্প বাস্তবায়নের পথে থাকা প্রতিবন্ধকতাগুলো চিহ্নিত করে দ্রুত দূর করার ওপর গুরুত্ব দেন তিনি। একই সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত এবং কাজ শেষ করার জন্য একটি বাস্তবসম্মত সময়সীমা নির্ধারণের নির্দেশ দেন।

ঢাকার যানজট কমাতে ইনার সার্কুলার রিং রোডের বিভিন্ন অংশে নির্মাণকাজ চলমান রয়েছে। প্রকল্পের গাবতলী-বাবুবাজার এবং পোস্তগোলা-ডেমরা অংশের বিভিন্ন এলাকায় কাজ এগিয়ে চলছে।

সভায় সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ , ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের মাধ্যমে রাজধানীর অভ্যন্তরীণ সড়কে যানবাহনের চাপ কমানো এবং দীর্ঘদিনের যানজট পরিস্থিতি মোকাবিলায় বিকল্প সড়ক যোগাযোগব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য রয়েছে।

এই বিভাগের অন্যান্য সংবাদ

CPM NETWORK

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD