আনসার বাহিনী প্রযুক্তি ও কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখছে: প্রধানমন্ত্রী আনসার বাহিনী প্রযুক্তি ও কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখছে: প্রধানমন্ত্রী

রসাম হাউজ

আচার

আনসার বাহিনী প্রযুক্তি ও কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখছে: প্রধানমন্ত্রী

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ২০ মে, ২০২৬
tareq4 20260520113851

আনসার বাহিনী প্রযুক্তি ও কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখছে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ আনসার বাহিনী তাদের ওপর অর্পিত দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন প্রযুক্তি ও দেশে-বিদেশে কর্মসংস্থান তৈরিতে বিশেষ ভূমিকা রাখছে। ভবিষ্যতে বিশ্বের বিভিন্ন দেশে তারা কর্মসংস্থানের পাশাপাশি দক্ষ জনশক্তি তৈরিতে বিশেষ ভূমিকা রাখবে বলে আমি আশা করি।

বুধবার (২০ মে) সকাল ১০টায় গাজীপুরের সফিপুরে অবস্থিত বাংলাদেশ আনসার ভিডিপি একাডেমির মিলনায়তনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ-২০২৬ : ব্যুত্থান মহড়া প্রদর্শনী অনুষ্ঠানে যোগদা দিয়ে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোর নিরাপত্তায় আনসার বাহিনীর সদস্যরা নিরলসভাবে কাজ করে থাকে। গ্রাম থেকে শহর বন্দর এবং পার্বত্য চট্টগ্রামের দুর্গম অঞ্চলগুলোতে আনসার বাহিনী দায়িত্বের সঙ্গে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। দেশে অস্থিতিশীল ও অরাজকতা শুরু হয়েছিল। দেশের শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে আনসার বাহিনীর সদস্যরা গ্রাম ও শহরে আনসার বাহিনী একত্র হয়ে কাজ করেছে। দুর্যোগকালে আনসার বাহিনী দেশের মানুষের সেবা নিশ্চিত করেছে। তাদের এমন কর্মকাণ্ডের কারণে এই বাহিনী একটি স্বতন্ত্র ও শৃঙ্খলা বাহিনীর মর্যাদা লাভ করেছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, আনসার বাহিনী তাদের ওপর অর্পিত দায়িত্ব পালনের পাশাপাশি দেশে ও বিদেশে কর্মসংস্থান তৈরিতে বিশেষ ভূমিকা রাখছে। নানা ধরনের প্রযুক্তি তৈরির পাশাপাশি বাহিনীর ১৩ হাজারের বেশি ফ্রিলান্সিং ও ফিল্ড ভিডিপি সদস্যরা বিভিন্ন জাতি গোষ্ঠীর মধ্যে আস্থা ও সম্প্রতি জোরদারে সক্রিয় ভূমিকা রাখছে। একই ভাবে নগর এলাকায় টিডিভি সদস্যরা শহরে নিরাপত্তায় ভূমিকা রাখছে। ফলে শুধু নিরাপত্তা রক্ষা নয় সামাজে গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবেও ভূমিকা রাখছে। তাদের এমন নিয়মিত কার্যক্রমের পাশাপাশি সঞ্জিবন প্রকল্পের মাধ্যমে সহায়তা প্রধান করে কর্মসংস্থান তৈরি করছে। তাদের বিভিন্ন ওয়েবসাইট ও আনসার ওয়েল ফেয়ার ট্রাস্টের মাধ্যমে বিদেশে দক্ষ জনশক্তি তৈরিতে ভূমিকা রাখবে। এই বিপুল সংখ্যক কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘ অভিজ্ঞতায় তাদের ভিশন এবং নির্দিষ্ট কর্ম পরিকল্পনা ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এর আগে সকাল ৯টায় প্রধানমন্ত্রী তারেক রহমান আনসার ভিডিপি একাডেমির ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন। পরে তিনি আনসারদের মৌলিক প্রশিক্ষণ ও কুচকাওয়াজ অনুষ্ঠান উপভোগ শেষে আনসার বাহিনীর মিলনায়তনে যোগদান করে বক্তব্য রাখেন। পরে দেশের প্রতিটি জেলায় নিয়োজিত আনসার বাহিনী সদস্যদের সমস্যা জানতে চান।

এই বিভাগের অন্যান্য সংবাদ

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD