ডেঙ্গু মোকাবিলায় প্রস্তুত সরকার, আসছে ৫ লাখ টেস্ট কিট: স্বাস্থ্যমন্ত্রী ডেঙ্গু মোকাবিলায় প্রস্তুত সরকার, আসছে ৫ লাখ টেস্ট কিট: স্বাস্থ্যমন্ত্রী

CPM NETWORK

Cpm Network

ডেঙ্গু মোকাবিলায় প্রস্তুত সরকার, আসছে ৫ লাখ টেস্ট কিট: স্বাস্থ্যমন্ত্রী

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
untitled 1790835042

ডেঙ্গু মোকাবিলায় বাংলাদেশকে ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র; সারা দেশের উপজেলা এবং জেলা হাসপাতালে পর্যায়ক্রমে এসব কিট পাঠানো হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে যুক্তরাষ্ট্রের দেওয়া এনএসআই র‍্যাপিড ডায়াগনস্টিক কিট হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠানে তিনি একথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে ডেঙ্গু টেস্ট কিটের পর্যাপ্ত মজুদ আছে। এছাড়া, ডেঙ্গু মোকাবেলায় সরকার প্রস্তুত আছে বলেও জানান তিনি।

এসময় স্বাস্থ্যমন্ত্রী কুর্মিটোলা হাসপাতালের জরুরি বিভাগ, ডেঙ্গু ওয়ার্ড ও রোগ নির্ণয় পরীক্ষাগার ঘুরে দেখেন।

এই বিভাগের অন্যান্য সংবাদ

CPM NETWORK

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD