‘ফ্যামিলি-কৃষি কার্ড নিয়ে দুর্নীতি করলে আমি মামলা করব’ ‘ফ্যামিলি-কৃষি কার্ড নিয়ে দুর্নীতি করলে আমি মামলা করব’

CPM NETWORK

Cpm Network

‘ফ্যামিলি-কৃষি কার্ড নিয়ে দুর্নীতি করলে আমি মামলা করব’

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
kayser 1790851632

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, আমার নির্বাচনী ওয়াদা ছিল ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণে কেউ যদি দুর্নীতি করে আমি আইনজীবী হিসেবে নিজে বাদী হয়ে মামলা করব।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নেত্রকোনার দুর্গাপুরে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ডেপুটি স্পিকার বলেন, আমি আমার দেয়া ওয়াদা রক্ষা করব। তবে আমি চাই না এমন পরিস্থিতির সৃষ্টি হোক। আপনারা সবাই সততা ও নিষ্ঠার সঙ্গে প্রকৃত তথ্য সংগ্রহ করবেন।

তথ্য সংগ্রহকারীদের উদ্দেশে ডেপুটি স্পিকার বলেন, ‘দল-মত, ধর্ম, বর্ণ ও শ্রেণির ঊর্ধ্বে উঠে প্রকৃত হকদারদের খুঁজে বের করতে হবে। তালিকা করার কাজ শুরু করতে হবে একদম সর্বনিম্ন জায়গা থেকে ছাপড়া ঘর কিংবা যার ঘর নেই সেখান থেকে। আস্তে আস্তে ধাপে ধাপে ওপরে উঠবেন। দুর্গাপুরের একজন দরিদ্র মানুষও যেন এই সুবিধা থেকে বঞ্চিত না হয়। সেই আমানত ও ঈমানী দায়িত্ব আপনাদের ওপর ন্যস্ত।’

বিগত সময়ে তালিকার অনিয়ম ও স্বজনপ্রীতির কথা উল্লেখ করে তিনি বলেন, ‘বিগত দেড় দশকে সামাজিকভাবে নানা ব্যাধি আমাদের আঁকড়ে ধরেছে। দেখা গেছে সচ্ছল ও বিল্ডিংওয়ালারাও ফ্যামিলি কার্ড পেয়েছে। আমরা সেই অনিয়ম থেকে বেরিয়ে এসে একটি স্বচ্ছ ও সুশৃঙ্খল ব্যবস্থা গড়ে তুলতে চাই।’

এই বিভাগের অন্যান্য সংবাদ

CPM NETWORK

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD