কৃষক তালিকা প্রণয়নে প্রধানমন্ত্রীর নির্দেশ কৃষক তালিকা প্রণয়নে প্রধানমন্ত্রীর নির্দেশ

CPM NETWORK

Cpm Network

কৃষক তালিকা প্রণয়নে প্রধানমন্ত্রীর নির্দেশ

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
pdzb4pbc 1785838941

আগামী ডিসেম্বরের মধ্যে দেশের কৃষকদের একটি পূর্ণাঙ্গ, নির্ভুল ও স্বচ্ছ তালিকা প্রণয়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে প্রকৃত কৃষকদের অধিকার নিশ্চিত করতে যথাযথ যাচাই-বাছাইয়ের মাধ্যমে এ কার্যক্রম সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।

মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে কৃষক কার্ড সংক্রান্ত এক সভায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

সভায় প্রধানমন্ত্রী বলেন, ছবি ও কিউআর কোড সংবলিত কৃষক কার্ডে কৃষকের পরিচয়, কৃষি উৎপাদন, সরকারি সহায়তা গ্রহণের তথ্য এবং কৃষি বাজারসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ করতে হবে। এসব বিষয় বিবেচনায় নিয়ে আধুনিক ও কার্যকর কৃষক কার্ড প্রস্তুতের নির্দেশ দেন তিনি।

সভায় জানানো হয়, ইতোমধ্যে কৃষকদের ব্যাংক হিসাব খোলার কার্যক্রম শুরু হয়েছে। প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে ধাপে ধাপে কৃষকদের হাতে কৃষক কার্ড তুলে দেওয়া হবে।

সরকারের পক্ষ থেকে কৃষি খাতে দেওয়া ভর্তুকি, সহজ শর্তের ঋণ, প্রণোদনা ও অন্যান্য সুযোগ-সুবিধা যেন প্রকৃত কৃষকদের কাছে দ্রুত ও সহজে পৌঁছানো যায়, সে লক্ষ্যেই এ কৃষক কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

চলতি অর্থবছরে প্রায় ৪৩ লাখ কৃষক এ কার্ডের আওতায় সুবিধা পাবেন। এছাড়া আগামী তিন বছরের মধ্যে দেশের প্রায় দুই কোটি কৃষককে এ কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে সরকারের।

সভায় কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান, বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন, বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের সভাপতি এস এম আমীর হামজা শাতিলসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের অন্যান্য সংবাদ

CPM NETWORK

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD