তরুণদের হাত ধরে জনসেবার নতুন সম্ভাবনা দেখছে সরকার: এলজিইডি প্রতিমন্ত্রী তরুণদের হাত ধরে জনসেবার নতুন সম্ভাবনা দেখছে সরকার: এলজিইডি প্রতিমন্ত্রী
শিরোনাম :
ডেঙ্গুতে ৮ মৃত্যু, হাসপাতালে ১,৫৯৫ জন ভাড়া ও যাত্রার ভোগান্তিতে সেন্ট মার্টিনে পর্যটক কম নতুন বাজারে পোশাক রপ্তানি বেড়েছে ৯.৩০% পলাতক শেখ হাসিনা কীভাবে পাসপোর্ট-এনআইডি পাবেন, প্রশ্ন রিজভীর তরুণদের হাত ধরে জনসেবার নতুন সম্ভাবনা দেখছে সরকার: এলজিইডি প্রতিমন্ত্রী হামে ২৪ ঘণ্টায় ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪৪৪ জন স্বাস্থ্য খাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট দিয়েছে সরকার : সমাজকল্যাণমন্ত্রী মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে : রাষ্ট্রপতি শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে ফিরতে হবে: তথ্য উপদেষ্টা শিল্পাঞ্চলের নিরাপত্তায় তিন জেলায় ৩৬ প্লাটুন বিজিবি

CPM NETWORK

Cpm Network

তরুণদের হাত ধরে জনসেবার নতুন সম্ভাবনা দেখছে সরকার: এলজিইডি প্রতিমন্ত্রী

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
untitled 1794305030

নবনিযুক্ত সহকারি প্রকৌশলীদের উদ্দেশ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিইডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন,কাজের গুণগতমানের ক্ষেত্রে কোন আপস করবেন না।

তিনি বলেন, এলজিইডিতে জনসেবা করার সুযোগ রয়েছে। অবকাঠামো যেন টেকসই হয় সেটা নিশ্চিত করতে হবে। তরুণদের হাত ধরে জনসেবার নতুন সম্ভাবনা দেখছে সরকার। তবে কাজের মান ও স্বচ্ছতা নিশ্চিতে সতর্ক থাকার আহবান জানান তিনি।

বর্তমানে এলজিইডির ১ লাখ ২০ হাজার কোটি টাকার কাজ চলমান রয়েছে। ৯০ হাজার কোটি টাকার প্রকল্প পাইপ লাইনে রয়েছে । আগামী তিন চার বছরে এগুলো বাস্তবায়ন হবে বলেও জানান তিনি।

মঙ্গলবার (১০ নভেম্বর) আগারগাঁওয়ের এলজিইডি ভবনের অডিটোরিয়ামে নবনিযুক্ত সহকারি প্রকৌশলীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসবকথা বলেন।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর-এলজিইডিকে দেশের বৃহত্তম প্রকৌশল বিভাগ উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, মানুষের টাকায় মানুষের জন্যই মানসম্মত ও ফলপ্রসূ উন্নয়ন নিশ্চিত করতে হবে।

কোনো পক্ষ যেন প্রকৌশলীদের ব্যবহার করে নিজেদের স্বার্থ হাসিল করতে না পারে, সে বিষয়ে নবীনদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি। এ সময় প্রাথমিকভাবে এলজিইডিকে ক্যাডারভুক্ত করার পরিকল্পনার কথাও জানান প্রতিমন্ত্রী।

নবনিযুক্ত সহকারি প্রকৌশলীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, আপনাদের পিপিএ এবং পিপিআর এই সম্পর্কে ব্যাপক ধারণা রাখতে হবে। একই সঙ্গে ঠিকাদারদের সঙ্গে পেশাদারিত্ব বজায় রাখতে হবে। কাজের গুণগত মান রক্ষায় এটি অপরিহার্য বলে তিনি মনে করেন।

স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মো. শহীদুল হাসান বলেন, পুলিশ ভেরিফিকেশন ও স্বাস্থ্য পরীক্ষা বাকি রেখে দ্রুত আপনাদের নিয়োগ দেওয়া হয়েছে তাই আপনাদের কাছে প্রত্যাশা মনোযোগ দিয়ে কাজ করে প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ণ রাখবেন।

অনুষ্ঠানে প্রধান প্রকৌশল মো. বেলাল হোসেন বলেন, ১৮১জন নিয়োগ করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আপনারা নিয়মনীতিতে আপনাদের কাজ করলে সফল হবেন, এই প্রত্যাশা রাখি বলে তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মো: শহীদুল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশল মো: বেলাল হোসেন।

[atn_photocard]
এই বিভাগের অন্যান্য সংবাদ

CPM NETWORK

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD