৬ কোটি টাকার অবৈধ সম্পদে আসামি এমপি দম্পতি অসীম-অপু ৬ কোটি টাকার অবৈধ সম্পদে আসামি এমপি দম্পতি অসীম-অপু
শিরোনাম :
ডেঙ্গুতে ৮ মৃত্যু, হাসপাতালে ১,৫৯৫ জন ভাড়া ও যাত্রার ভোগান্তিতে সেন্ট মার্টিনে পর্যটক কম নতুন বাজারে পোশাক রপ্তানি বেড়েছে ৯.৩০% পলাতক শেখ হাসিনা কীভাবে পাসপোর্ট-এনআইডি পাবেন, প্রশ্ন রিজভীর তরুণদের হাত ধরে জনসেবার নতুন সম্ভাবনা দেখছে সরকার: এলজিইডি প্রতিমন্ত্রী হামে ২৪ ঘণ্টায় ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪৪৪ জন স্বাস্থ্য খাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট দিয়েছে সরকার : সমাজকল্যাণমন্ত্রী মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে : রাষ্ট্রপতি শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে ফিরতে হবে: তথ্য উপদেষ্টা শিল্পাঞ্চলের নিরাপত্তায় তিন জেলায় ৩৬ প্লাটুন বিজিবি

CPM NETWORK

Cpm Network

৬ কোটি টাকার অবৈধ সম্পদে আসামি এমপি দম্পতি অসীম-অপু

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
mp couple 20261109162918

প্রায় ৬ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে নেত্রকোণা-৩ আসনের সাবেক সংসদ সদস্য অসীম কুমার উকিল এবং তার স্ত্রী সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য অপু উকিলের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের মামলায় তাদের বিরুদ্ধে মোট ৫ কোটি ৭০ লাখ ৬ হাজার ৭০৪ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ের কমিশনের সহকারী পরিচালক মো. রাসেল রনি বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন। দুদক সচিব মো. সাইদুর রহমান খান বিষয়টি জানিয়েছেন।

দুদকের এজাহার সূত্রে জানা গেছে, অসীম কুমার উকিলের বিরুদ্ধে ২ কোটি ৩২ লাখ ৪১ হাজার ৩২৩ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এ ছাড়া সম্পদ বিবরণীতে ৫৬ লাখ ১৯ হাজার ৮৩৭ টাকার সম্পদের তথ্য গোপন বা মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ আনা হয়েছে। এজাহারে অসীম কুমার উকিলের বিরুদ্ধে মোট ৭ কোটি ৭৬ লাখ ৪৮ হাজার ৭৯০ টাকার সম্পদের তথ্য পাওয়া যায়। এর বিপরীতে তার বৈধ আয় ছিল ৫ কোটি ৪ লাখ ৭ হাজার ৪৬৭ টাকা।

অন্যদিকে, অপু উকিলের বিরুদ্ধে ৩ কোটি ৩৭ লাখ ৬৫ হাজার ৩৮১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। তার দাখিল করা সম্পদ বিবরণীতে ২ কোটি ৮ লাখ ৫৭ হাজার ৮৯৬ টাকার সম্পদ দেখানো হলেও, যাচাইয়ে মোট ৩ কোটি ৮ লাখ ৫৭ হাজার ৮৯৬ টাকার সম্পদের তথ্য পাওয়া যায়। বৈধ আয় ও পারিবারিক ব্যয় বিবেচনায় নিয়ে তার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

দুদকের এজাহারে আরও বলা হয়েছে, ২০১৬-১৭ থেকে ২০২০-২১ করবর্ষ পর্যন্ত বিভিন্ন সময়ে অপু উকিল তার স্বামী অসীম কুমার উকিলের কাছে মোট ১ কোটি ২৬ লাখ ৫০ হাজার টাকা স্থানান্তর, হস্তান্তর ও রূপান্তর করেন। ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থের উৎস গোপন বা ছদ্মাবৃত করার উদ্দেশ্যে এসব লেনদেন করা হয়েছে বলে অভিযোগ করেছে দুদক। তবে অসীম কুমার উকিল তার আয়কর নথিতে ওই অর্থ পাওয়ার তথ্য উল্লেখ করেননি বলে এজাহারে দাবি করা হয়েছে।

[atn_photocard]
এই বিভাগের অন্যান্য সংবাদ

CPM NETWORK

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD