তারেক রহমানের প্রত্যাবর্তন নিয়ে সরকারের বিধিনিষেধ নেই : প্রেস সচিব তারেক রহমানের প্রত্যাবর্তন নিয়ে সরকারের বিধিনিষেধ নেই : প্রেস সচিব

CPM NETWORK

Cpm Network

তারেক রহমানের প্রত্যাবর্তন নিয়ে সরকারের বিধিনিষেধ নেই : প্রেস সচিব

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
taarek

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন নিয়ে সরকারের বিধিনিষেধ নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ শনিবার (২৯ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এক পোস্টে তিনি এ কথা জানান।

দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তাঁর জন্য অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয় উল্লেখ করে তারেক রহমান যে বিবৃতি দিয়েছেন, সে বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, তাঁর বাংলাদেশ প্রত্যাবর্তনের বিষয়ে সরকারের তরফ থেকে কোন ধরনের বিধিনিষেধ নেই।

প্রেস সচিব আরও জানান, এ ব্যাপারে সরকারের তরফ থেকে কোন বিধিনিষেধ অথবা কোন ধরনের আপত্তি নাই। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ইতোমধ্যে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং তাঁর জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

এই বিভাগের অন্যান্য সংবাদ

CPM NETWORK

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD