দুদকে নতুন ২ মহাপরিচালক নিয়োগ, দুই জনের বিদায় দুদকে নতুন ২ মহাপরিচালক নিয়োগ, দুই জনের বিদায়
শিরোনাম :
ফ্যাসিস্ট আমলে চালু হয়েছে সব অবৈধ ক্লিনিক: স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ বন্ধ গার্মেন্টস কারখানা শিগগিরই খুলে দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী দুদকে নতুন ২ মহাপরিচালক নিয়োগ, দুই জনের বিদায় শেখ হাসিনা জীবিত থাকা পর্যন্ত অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলতে পারে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫৪৯ জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩-৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ : প্রধানমন্ত্রী মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ মেট্রোরেল স্টেশন ডি-৮ বাণিজ্যের বাধা কাটাতে এফটিএ-পিটিএ বাস্তবায়নের তাগিদ বাংলাদেশের ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৭০

CPM NETWORK

Cpm Network

দুদকে নতুন ২ মহাপরিচালক নিয়োগ, দুই জনের বিদায়

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
dudok 20261103131456

দুর্নীতি দমন কমিশনে (দুদক) নতুন দুই মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্ত নতুন দুই কর্মকর্তা হলেন—মো. হাসানুজ্জামান ও রুবিনা ফেরদৌসী। তারা দুজনই যুগ্মসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

এদিকে, অন্য দুই আদেশে দুদকে কর্মরত দুই মহাপরিচালককে পরিকল্পনা কমিশন ও ভূমি মন্ত্রণালয়ে বদলি করার হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ২ নভেম্বর ইস্যু করা পৃথক চার প্রজ্ঞাপন সূত্রে এসব তথ্য জানা গেছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, মো. হাসানুজ্জামান বর্তমানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে সংযুক্ত রয়েছেন। অন্যদিকে, রুবিনা ফেরদৌসী পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে সংযুক্ত রয়েছেন। দুজনকেই দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক পদে পদায়নের পাশাপাশি মন্ত্রিপরিষদ বিভাগে ন্যস্ত করা হয়েছে। প্রজ্ঞাপনে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের আগামী ৮ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে বদলিকৃত কর্মস্থলে যোগদানের নির্দেশনা দেওয়া হয়েছে।

অন্যদিকে, পৃথক অন্য দুই প্রজ্ঞাপনে দুদকের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) আবু হেনা মোস্তফা জামানকে পরিকল্পনা কমিশনে প্রধান হিসেবে এবং দুদকের মহাপরিচালক (যুগ্মসচিব) মোহাম্মদ নাজমুল হাসানকে ভূমি মন্ত্রণালয়ে যুগ্মসচিব পদে বদলি করা হয়েছে।

[atn_photocard]
এই বিভাগের অন্যান্য সংবাদ

CPM NETWORK

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD