বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম
শিরোনাম :

CPM NETWORK

Cpm Network

বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
untitled 1791865275 1794198716

ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে আলোচনায় অগ্রগতি হলে দেশটিতে নতুন করে হামলা চালানোর সম্ভাবনা খুবই কম বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই বক্তব্যে মধ্যপ্রাচ্যের সংঘাত কমার সম্ভাবনা দেখছেন বিনিয়োগকারীরা।

এর প্রভাবে এশিয়ার বাজারে লেনদেনের শুরুতেই কমেছে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম।

সোমবার (৯ নভেম্বর) এশিয়ার বাজারে ব্রেন্ট ক্রুডের দাম অর্ধশতাংশের বেশি কমে ব্যারেলপ্রতি ৯৭ ডলার ৬৭ সেন্টে নেমে আসে।

একই সময়ে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের ফিউচার দর কমে দাঁড়ায় ব্যারেলপ্রতি ৯০ ডলার ৫১ সেন্টে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, যুদ্ধ বন্ধে কূটনৈতিক আলোচনায় অগ্রগতির সম্ভাবনা তেলের বাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে সংঘাত দীর্ঘায়িত হলে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটতে পারে। বিশেষ করে গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালী ঘিরে অনিশ্চয়তা তেলের বাজারে বড় ধরনের উদ্বেগ তৈরি করেছে।

তবে ট্রাম্পের বক্তব্যের মধ্যেই হরমুজ প্রণালীতে নতুন করে উত্তেজনার খবর পাওয়া গেছে। ইরান ও যুক্তরাষ্ট্র-উভয় দেশই জানিয়েছে, হরমুজ প্রণালীতে অথবা এর কাছাকাছি এলাকায় জাহাজে হামলার ঘটনা ঘটেছে।

ফলে যুদ্ধ বন্ধের আলোচনায় অগ্রগতির আশাবাদের পাশাপাশি গুরুত্বপূর্ণ এই নৌপথের নিরাপত্তা নিয়ে উদ্বেগও কাটছে না। এতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের পরবর্তী গতিপথ অনেকটাই নির্ভর করছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতির ওপর।

[atn_photocard]
এই বিভাগের অন্যান্য সংবাদ

CPM NETWORK

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD