রোহিঙ্গা সংকট এখন জাতীয় নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা সংকট এখন জাতীয় নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী
শিরোনাম :
সচিবের স্বাক্ষর ছাড়াই ফাইল পাস, সাবেক উপদেষ্টা আসিফের বিরুদ্ধে অভিযোগ রোহিঙ্গা সংকট এখন জাতীয় নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী রাতের মধ্যে ঢাকাসহ ১৬ অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝড়ের আভাস যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী বিএটি’র ৩০ বিলিয়ন ডলার লুটপাট : ‍নথিপত্র তলব দুদকের হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ২১৩২ হামের রোগীদের জন্য দায়িত্বরত ডাক্তার-নার্সদের ঈদের ছুটি বাতিল ৬ জেলায় সড়ক দুর্ঘটনায় ১৫ জনের প্রাণহানি দ্রুততম সময়ে আসামিকে সাজার আওতায় আনতে ব্যবস্থা নিয়েছে সরকার: তথ্যমন্ত্রী টেক্সটাইল খাতকে টেকসই করতে শিল্পের দক্ষতা ও শিক্ষার মানোন্নয়ন জরুরি: বস্ত্র ও পাটমন্ত্রী

রসাম হাউজ

আচার

রোহিঙ্গা সংকট এখন জাতীয় নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ২৩ মে, ২০২৬
4627057 700x390 1

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রোহিঙ্গা সংকট বর্তমানে বাংলাদেশের জন্য একটি জটিল ও স্পর্শকাতর ইস্যুতে পরিণত হয়েছে এবং এটি জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।
শনিবার (২৩ মে) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজের দপ্তরে বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোর-স্মেরেজনাইকের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা বলেন।

বৈঠকে দেশের আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি, রোহিঙ্গা সংকট, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের অংশগ্রহণ, টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “বাংলাদেশ সর্বদা শান্তিপূর্ণ, মর্যাদাপূর্ণ ও টেকসই অভিবাসনে বিশ্বাসী। তবে রোহিঙ্গা সংকট বর্তমানে একটি জটিল ও স্পর্শকাতর ইস্যুতে পরিণত হয়েছে, যা আমাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।”

তিনি বলেন, রোহিঙ্গা সংকট মোকাবিলায় জাতিসংঘের ছায়াতলে আরও জোরালো আন্তর্জাতিক সমর্থন ও বৈশ্বিক তহবিল প্রয়োজন। বর্তমানে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের জন্য কিছু মানবিক প্রকল্প চলমান থাকলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।

মন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে আয়োজনে জাতিসংঘের সহযোগিতার প্রশংসা করেন। একই সঙ্গে বাংলাদেশের আর্থ-সামাজিক ও অবকাঠামোগত উন্নয়নে জাতিসংঘের ভূমিকার জন্য কৃতজ্ঞতা জানান।

তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে বাংলাদেশ ও জাতিসংঘের মধ্যকার সহযোগিতা ও অংশীদারত্ব আরও গভীর ও কার্যকর হবে।

জবাবে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোর-স্মেরেজনাইক বলেন, জাতিসংঘ বাংলাদেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে অংশীদার হিসেবে কাজ করে যাচ্ছে। তিনি বাংলাদেশের সঙ্গে জাতিসংঘের সম্পর্ক আরও কার্যকর করার উপায় নিয়ে মন্ত্রীর মতামত জানতে চান।

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের সরকার ও জনগণের মানবিক ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। তিনি স্বীকার করেন, এত বিপুল সংখ্যক শরণার্থীর দীর্ঘমেয়াদি চাপ বাংলাদেশের একার পক্ষে বহন করা সম্ভব নয়। এ জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর সমর্থন প্রয়োজন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে শান্তিরক্ষী প্রেরণকারী অন্যতম শীর্ষ দেশ। জাতিসংঘের বিভিন্ন মিশনে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন, যা আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে।

এই বিভাগের অন্যান্য সংবাদ

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD