হলফনামায় প্রকাশিত হয়নি এমন সম্পদের মালিককে শাসক হিসেবে দেখতে চাই না: দুদক চেয়ারম্যান হলফনামায় প্রকাশিত হয়নি এমন সম্পদের মালিককে শাসক হিসেবে দেখতে চাই না: দুদক চেয়ারম্যান

CPM NETWORK

Cpm Network

হলফনামায় প্রকাশিত হয়নি এমন সম্পদের মালিককে শাসক হিসেবে দেখতে চাই না: দুদক চেয়ারম্যান

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
dhaka post file photo 2026 01 11t141632484 20260111143203 1024x576 1

নির্বাচনী হলফনামায় প্রদর্শিত হয়নি এমন সম্পদের মালিকদের আগামী দিনে শাসক হিসেবে দেখতে চাইছেন না দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন। রোববার রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশন (র‌্যাক)-এর প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

ড. মোমেন বলেন, “২০০৮ সালের নির্বাচনের সময় প্রার্থীদের হলফনামা ও বাস্তব সম্পদের মধ্যে বিস্তর ব্যবধান দেখা গেছে। যদি সেই সময় যথাযথভাবে তদন্ত করা হতো, তবে প্রার্থিতা বাতিল হওয়ার কথা ছিল।”

তিনি সাংবাদিকদের অনুরোধ করেন, মনোনয়নপত্রে প্রদত্ত সম্পদ যাচাইয়ে তাদের সহযোগিতা করতে। তিনি বলেন, “স্বল্প সময়ে আমাদের পক্ষে সব তথ্য যাচাই করা কঠিন। তাই সাংবাদিকরা যদি কোনো প্রার্থীর সম্পদের বিষয়ে সন্দিহান হন, আমাদের আগে জানান। আমরা চাইব না, হলফনামায় প্রদর্শিত হয়নি এমন সম্পদের মালিক আগামী দিনে শাসক হিসেবে আসুক।”

দুদক চেয়ারম্যান আরও বলেন, “রাষ্ট্রের ভবিষ্যৎকে সুশাসন ও ন্যায়বিচারমুখী করার জন্য দুর্নীতি দমন অপরিহার্য। আমাদের প্রত্যাশা থাকবে, আগামীতে যারা শাসক হবেন তারা ন্যায়নিষ্ঠ ও সুবিচারসম্পন্ন হোক।”

[atn_photocard]
এই বিভাগের অন্যান্য সংবাদ

CPM NETWORK

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD