সীমিত সরবরাহে তেল বিক্রি, পাম্পে ভোর থেকেই যানবাহনের লাইন সীমিত সরবরাহে তেল বিক্রি, পাম্পে ভোর থেকেই যানবাহনের লাইন
শিরোনাম :
ঢাকায় বৃষ্টি, জনজীবনে স্বস্তি ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ১,৫৬৪ শিশু হাসপাতালে, মৃত্যু ৮ পুলিশের ওপর থেকে জ্বালানি তেলের সীমাবদ্ধতা তুলে নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী রেল দুর্ঘটনা কমাতে আধুনিক হচ্ছে পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের রেলপথ: সংসদে রেলপথ মন্ত্রী নতুন ১১ ডিজি, ৩ কর্তৃপক্ষে চেয়ারম্যান নিয়োগ এনআইডির নতুন ডিজি আনোয়ার পাশা একনেকে ১৭ প্রকল্প উত্থাপন, পাস ১৫ : অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী চলতি মাসেই জাতীয় গ্রিডে যুক্ত হবে আরও ১ হাজার ৯৫০ মেগাওয়াট বিদ্যুৎ: বিপিডিবি না ফেরার দেশে সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলন ভর্তি জটিলতায় ১ বছরে অপচয় হচ্ছে ‘৪০ লাখ বছর’ : শিক্ষামন্ত্রী

রসাম হাউজ

আচার

সীমিত সরবরাহে তেল বিক্রি, পাম্পে ভোর থেকেই যানবাহনের লাইন

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
car2 20260310104800 1024x576 1

রাজধানীতে জ্বালানি তেল পেতে ভোর থেকেই বিভিন্ন পেট্রোল পাম্পে দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে যানবাহন চালকদের। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের প্রভাব পড়েছে দেশের জ্বালানি বাজারে, যার ফলে সরবরাহ ও চাহিদার মধ্যে তৈরি হয়েছে অস্থিরতা।

মঙ্গলবার (১০ মার্চ) সকালে রাজধানীর বিভিন্ন এলাকার পাম্পগুলোতে ঘুরে দেখা যায়, মোটরসাইকেল, প্রাইভেটকার, মাইক্রোবাসসহ নানা ধরনের যানবাহন তেল নেওয়ার জন্য সারিবদ্ধভাবে অপেক্ষা করছে। অনেক চালককে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে।

চালকদের সঙ্গে কথা বলে জানা যায়, বর্তমানে নির্দিষ্ট পরিমাণ অনুযায়ী জ্বালানি দেওয়া হচ্ছে। ব্যক্তিগত গাড়িতে প্রায় ১০ লিটার এবং এসইউভি বা মাইক্রোবাসে ২০ থেকে ২৫ লিটার পর্যন্ত তেল সরবরাহ করা হচ্ছে। এতে অনেকের দৈনন্দিন প্রয়োজন পূরণ করা কঠিন হয়ে পড়ছে বলে অভিযোগ করেন তারা।

কিছু চালক জানান, সীমিত সরবরাহের কারণে অনেক সময় এক পাম্প থেকে অন্য পাম্পে ঘুরেও তেল খুঁজতে হচ্ছে। তবে কেউ কেউ অপেক্ষার পর প্রয়োজনীয় পরিমাণ জ্বালানি পেয়ে স্বস্তিও প্রকাশ করেছেন।

ফিলিং স্টেশন সংশ্লিষ্টদের ভাষ্য, তাদের কাছে যতক্ষণ তেলের মজুত থাকে ততক্ষণই বিক্রি করা হচ্ছে। তবে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) থেকে আগের তুলনায় সরবরাহ কিছুটা কম থাকায় চাপ বেড়েছে পাম্পগুলোতে।

তাদের আশা, পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসবে এবং সরবরাহ বাড়লে পাম্পে দীর্ঘ লাইনের সমস্যাও কমে যাবে।

এই বিভাগের অন্যান্য সংবাদ

আর্কাইভ

SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD