এক মাসের কম সময়েই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু: প্রধানমন্ত্রী এক মাসের কম সময়েই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু: প্রধানমন্ত্রী
শিরোনাম :
ঢাকায় বৃষ্টি, জনজীবনে স্বস্তি ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ১,৫৬৪ শিশু হাসপাতালে, মৃত্যু ৮ পুলিশের ওপর থেকে জ্বালানি তেলের সীমাবদ্ধতা তুলে নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী রেল দুর্ঘটনা কমাতে আধুনিক হচ্ছে পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের রেলপথ: সংসদে রেলপথ মন্ত্রী নতুন ১১ ডিজি, ৩ কর্তৃপক্ষে চেয়ারম্যান নিয়োগ এনআইডির নতুন ডিজি আনোয়ার পাশা একনেকে ১৭ প্রকল্প উত্থাপন, পাস ১৫ : অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী চলতি মাসেই জাতীয় গ্রিডে যুক্ত হবে আরও ১ হাজার ৯৫০ মেগাওয়াট বিদ্যুৎ: বিপিডিবি না ফেরার দেশে সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলন ভর্তি জটিলতায় ১ বছরে অপচয় হচ্ছে ‘৪০ লাখ বছর’ : শিক্ষামন্ত্রী

রসাম হাউজ

আচার

এক মাসের কম সময়েই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু: প্রধানমন্ত্রী

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
tarique 20260310124333 1024x576 1

সরকার গঠনের এক মাসেরও কম সময়ের মধ্যে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ধাপে ধাপে দেশের প্রায় ৪ কোটি পরিবারের কাছে ‘ফ্যামিলি কার্ড’ পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে।

মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর বনানীতে টিঅ্যান্ডটি খেলার মাঠে (কড়াইল বস্তি সংলগ্ন) আয়োজিত এক অনুষ্ঠানে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় প্রতীকীভাবে ১৭টি পরিবারের নারী প্রধানের হাতে ফ্যামিলি কার্ডের রেপ্লিকা তুলে দেন তিনি।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জানান, প্রাথমিকভাবে কড়াইল, ভাসানটেক ও সাততলা এলাকার প্রায় ১৫ হাজার নারীকে এই কর্মসূচির আওতায় আনা হয়েছে। পর্যায়ক্রমে আগামী পাঁচ বছরের মধ্যে দেশের চার কোটি পরিবারের কাছে এ সুবিধা পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, সরকার জনগণের জন্য কাজ করতে এবং তাদের কাছে জবাবদিহি থাকতে চায়। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের কাজ শুরু করেছে।

প্রধানমন্ত্রী আরও জানান, ফ্যামিলি কার্ডের পাশাপাশি আগামী মাসে কৃষকদের জন্য ‘কৃষি কার্ড’ চালু করা হবে। এছাড়া নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী সম্প্রতি কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন। এছাড়া মন্ত্রিসভার সদস্য, বিভিন্ন দেশের কূটনীতিক, জাতীয় ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে জানানো হয়, প্রাথমিক পর্যায়ে দেশের ১৩টি জেলার ১৫টি ওয়ার্ডে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এ জন্য তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই এবং উপকারভোগীদের তালিকা চূড়ান্ত করতে ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিদের সমন্বয়ে কমিটি গঠন করা হয়েছে।

এই বিভাগের অন্যান্য সংবাদ

আর্কাইভ

SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD