ঢাকার আকাশ আংশিক মেঘলা, দুপুর পর্যন্ত নেই বৃষ্টির সম্ভাবনা ঢাকার আকাশ আংশিক মেঘলা, দুপুর পর্যন্ত নেই বৃষ্টির সম্ভাবনা

CPM NETWORK

Cpm Network

ঢাকার আকাশ আংশিক মেঘলা, দুপুর পর্যন্ত নেই বৃষ্টির সম্ভাবনা

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ৬ মে, ২০২৬
rain 20260506075543

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আজ আংশিক মেঘলা থাকতে পারে। তবে দুপুর পর্যন্ত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। একইসঙ্গে আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং দিনের তাপমাত্রাও আগের মতোই বাড়তি থাকতে পারে।

বুধবার (৬ মে) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে এই সময়ে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, বরং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এসময় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। বুধবার সকাল ৬টায় তাপমাত্রা ছিল ২৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা রেকর্ড করা হয়েছে ৯১ শতাংশ। একই সময়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে এবং বৃহস্পতিবার সূর্যোদয় হবে ভোর ৫টা ২০ মিনিটে।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় রাজধানীতে বৃষ্টিপাত রেকর্ড হয়েছে ২ মিলিমিটার।

এদিকে, মঙ্গলবার (৫ মে) রাতে প্রকাশিত সারাদেশের ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, বুধবার সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বিদ্যুৎ চমকানো অবস্থায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। একইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

এই বিভাগের অন্যান্য সংবাদ

CPM NETWORK

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD