প্রান্তিক গ্রাহকদের স্বস্তি, ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের মূল্যবৃদ্ধি বাতিল প্রান্তিক গ্রাহকদের স্বস্তি, ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের মূল্যবৃদ্ধি বাতিল

CPM NETWORK

Cpm Network

প্রান্তিক গ্রাহকদের স্বস্তি, ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের মূল্যবৃদ্ধি বাতিল

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
14 1 1024x576 2

আবাসিক লাইফলাইন গ্রাহকদের জন্য ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ফলে এ শ্রেণির গ্রাহকদের জন্য আগের বিদ্যুৎ মূল্যহারই বহাল থাকবে।

বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানায় বিইআরসি।

এর আগে বিদ্যুতের পুনর্নির্ধারিত ট্যারিফ পুনর্বিবেচনার জন্য বিদ্যুৎ বিভাগ বিইআরসিকে অনুরোধ জানায়। পরে এ বিষয়ে উভয় পক্ষের মধ্যে চিঠি আদান-প্রদান এবং প্রয়োজনীয় পর্যালোচনা করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বিদ্যুৎ বিতরণ সংস্থা ও কোম্পানিগুলোর প্রস্তাবের ভিত্তিতে গণশুনানি শেষে বিইআরসি পাইকারি, সঞ্চালন ও খুচরা পর্যায়ের বিদ্যুৎ মূল্যহার পুনর্নির্ধারণ করে।

তবে পুনর্নির্ধারিত ট্যারিফে প্রান্তিক (লাইফলাইন) গ্রাহকদের জন্য বিদ্যুৎ বিভাগের প্রস্তাব পুরোপুরি প্রতিফলিত হয়নি বলে উল্লেখ করা হয়। এতে নিম্নবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের ব্যয় বাড়তে পারে-এমন আশঙ্কা থেকে বিদ্যুৎ বিভাগ বিষয়টি পুনর্বিবেচনার অনুরোধ জানায়।

বিদ্যুৎ বিভাগের মতে, এ ধরনের মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই সরকারের নীতিগত অবস্থানের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রান্তিক গ্রাহকদের জন্য আগের মূল্যহার বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর ফলে এখন থেকে আবাসিক ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে লাইফলাইন গ্রাহকরা পূর্বের হারে বিল পরিশোধ করবেন।

এই বিভাগের অন্যান্য সংবাদ

CPM NETWORK

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD